সকাল থেকেই পর্যটন নগরী কক্সবাজারে চলছে বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি। তবে এই বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে পুরো শহরজুড়ে বইছে উৎসবের আমেজ।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। সপরিবারে কক্সবাজার পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার জানানো হয়।
এসময় বিমানবন্দরের বাইরে অপেক্ষারত সর্বস্তরের জনতা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বৃষ্টি মাথায় নিয়েই প্রিয় নেতা ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাখো মানুষের ঢল চোখে পড়ে।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি সড়কপথে সদর উপজেলার পিএমখালীতে পৌঁছান। সেখানে তিনি তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘পাতলী খাল পুনঃখনন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরপর চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির মহাসমারোহে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে— পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন। এরপর বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
দলীয় ও সরকারি সূত্র জানায়, চকরিয়ার জনসভা শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী কক্সবাজার শহরে এক অভিজাত সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর তিনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য অবলোকনে নান্দনিক মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখবেন। সফরসূচি অনুযায়ী, আজ রাতের ফ্লাইটেই সপরিবারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান, কক্সবাজার সফর, পাতলী খাল পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, মাতামুহুরী উপজেলা, পেকুয়া পৌরসভা, চকরিয়া জনসভা, কক্সবাজার নিউজ, মেরিন ড্রাইভ, বিএনপি জনসভা ২০২৬ Prime Minister Tariq Rahman, PM Cox's Bazar tour, Patli Khal excavation, Tree plantation campaign Bangladesh, Matamuhuri Upazila, Pekua Municipality, Chakaria rally, Cox's Bazar news, Marine Drive, BNP rally 2026

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
সকাল থেকেই পর্যটন নগরী কক্সবাজারে চলছে বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি। তবে এই বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে পুরো শহরজুড়ে বইছে উৎসবের আমেজ।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। সপরিবারে কক্সবাজার পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার জানানো হয়।
এসময় বিমানবন্দরের বাইরে অপেক্ষারত সর্বস্তরের জনতা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বৃষ্টি মাথায় নিয়েই প্রিয় নেতা ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাখো মানুষের ঢল চোখে পড়ে।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি সড়কপথে সদর উপজেলার পিএমখালীতে পৌঁছান। সেখানে তিনি তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘পাতলী খাল পুনঃখনন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরপর চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির মহাসমারোহে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে— পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন। এরপর বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
দলীয় ও সরকারি সূত্র জানায়, চকরিয়ার জনসভা শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী কক্সবাজার শহরে এক অভিজাত সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর তিনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য অবলোকনে নান্দনিক মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখবেন। সফরসূচি অনুযায়ী, আজ রাতের ফ্লাইটেই সপরিবারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন