নজর বিডি
আপডেট : রোববার, ১৪ জুন ২০২৬

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী শুরু হয়েছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন ২০২৬) কক্সবাজার জেলার ডুলাহাজারা সাফারি পার্কে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আনুষ্ঠানিকভাবে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে গোপালগঞ্জ জেলাতেও ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়, যা পরিবেশ সংরক্ষণে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব কে এম বাবর; ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা পর্যায়ের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। 

এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপিত গাছের সঠিক পরিচর্যা, সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা সফল করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

বক্তারা আরও উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের বনাঞ্চল সম্প্রসারণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে একটি সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সূত্র: DC Gopalganj   

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত