আগামী জুলাই মাসেই তৃতীয়বারের মতো ছাদনাতলায় বসতে চলেছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। বিটাউনে যখন এই বিয়ের গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী তথা খ্যাতনামা পরিচালক কিরণ রাও। তবে কোনো সিনেমার জন্য নয়, এবার নিজের ছকভাঙা সাজপোশাকের জন্য নেটদুনিয়ায় চরম কটাক্ষ ও ট্রলের শিকার হতে হলো তাকে।
বরাবরই ট্রেন্ডের বাইরে গিয়ে নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ও এক্সপেরিমেন্টাল ফ্যাশনে অভ্যস্ত কিরণ। সম্প্রতি আমির খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ছেলে আজাদকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন এই পরিচালক। সেখানেই তার ব্যতিক্রমী লুক নজর কাড়ে সবার।
অনুষ্ঠানে কিরণ রাওয়ের পরনে ছিল সাদা-কালো চেকে ঘেরা একটি শাড়ি, যা তিনি পরেছিলেন অনেকটা গামছা স্টাইলে গিঁট বেঁধে। প্রথাগত ব্লাউজের বদলে গায়ে জড়িয়েছিলেন একটি কালো টি-শার্ট। সেই টি-শার্টে লেখা ছিল— ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন।’ চোখে চশমা আর কপালে ছোট্ট টিপ থাকলেও, চেহারায় ছিল না কোনো মেকআপের লেশমাত্র। একগাল অমলিন হাসি নিয়েই লাল গালিচায় ছেলের পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছিলেন তিনি।
তবে ক্যামেরাবন্দি সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধেয়ে আসে সমালোচনার ঝড়। আমির খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গ টেনে অনেকেই তাকে খোঁচা দিতে ছাড়েননি। একজন নেটিজেন মন্তব্য করেছেন,
‘আমিরের তৃতীয় বিয়েতেও কি তিনি এই পোশাকই পরবেন?’
অন্য একজনের প্রশ্ন, ‘কিরণ রাও আসলে কী পরেছেন, সেটা কি কেউ বুঝিয়ে বলবেন?’ নেটিজেনদের একাংশ এই জমকালো অনুষ্ঠানের জন্য তার এমন সাজকে একেবারেই ‘বেমানান’ বলে তোপ দেগেছেন।
অবশ্য নিন্দুকদের পাশাপাশি কিরণের এই ভিন্নধর্মী ফ্যাশন সেন্সের প্রশংসাও করেছেন অনেকে। তার ভক্তদের মতে, তিনি কখনোই তথাকথিত তারকাদের মতো বাহ্যিক চাকচিক্যের পেছনে ছোটেন না, বরং নিজের স্বকীয়তা বজায় রাখতেই ভালোবাসেন।
ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও প্রাক্তনের সঙ্গে এখনো দারুণ সুসম্পর্ক বজায় রেখেছেন কিরণ রাও। যৌথভাবেই সামলাচ্ছেন ছেলে আজাদের অভিভাবকত্ব।
এমনকি পরিচালক হিসেবেও বলিউডে নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন তিনি; যার সর্বশেষ প্রমাণ অস্কারের দৌড়ে থাকা তার পরিচালিত প্রশংসিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। তবে ক্যারিয়ারে এত সফলতার পরও, প্রাক্তন স্বামীর বিয়ের আবহ তৈরি হতেই শেষ পর্যন্ত নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখোমুখি হতে হলো এই গুণী পরিচালককে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন