নজর বিডি

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। একক নাটক, ধারাবাহিক কিংবা চলচ্চিত্র—সব মাধ্যমেই নিয়মিত হাজির হচ্ছেন তিনি। তবে এমন কর্মব্যস্ত ও ফুরফুরে সময়ের মাঝেই হঠাৎ ভক্তদের এক মন খারাপের খবর দিলেন এই অভিনেত্রী। জানালেন, গত কয়েকদিন ধরে তার সময়টা মোটেও ভালো যাচ্ছে না এবং একের পর এক শারীরিক সমস্যা ও দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন তিনি।

বুধবার (১৭ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে দীপা খন্দকার জানান, গত মে মাসের ২৭ তারিখ তিনি একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ (ENT) চিকিৎসকের কাছে কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে উল্টো বিপত্তি বেঁধেছে।

ফেসবুক পোস্টে দীপা লিখেছেন:

‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ ENT ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা প্রবলেমে কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেল। আজ শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল।’

পর পর কানের সমস্যা ও দুই হাতে আঘাত পাওয়ার এমন বৈরী পরিস্থিতি থেকে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। দীপা খন্দকার আরও জানান, তার এক বান্ধবী পেশায় চিকিৎসক। সেই বান্ধবীর পরামর্শ অনুযায়ী ক্ষতস্থান ও রক্তপাতের কারণে এখন তাকে টিটেনাস ইনজেকশন নিতে হবে।

এদিকে, দীপা খন্দকার বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে নাটকটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন করেছেন তিনি। ধারাবাহিকটির রচনা ও পরিচালনায় আছেন প্রখ্যাত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

বিষয় : নজরবিডি সংবাদ দীপা খন্দকার, অভিনেত্রী, ফেসবুক স্ট্যাটাস, অসুস্থতা, শুটিং, বিটিভি, তবুও জীবন, বিনোদন সংবাদ, Dipa Khandakar, Actress, Facebook Status, Illness, Shooting, BTV, Tobuo Jibon, Entertainment News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। একক নাটক, ধারাবাহিক কিংবা চলচ্চিত্র—সব মাধ্যমেই নিয়মিত হাজির হচ্ছেন তিনি। তবে এমন কর্মব্যস্ত ও ফুরফুরে সময়ের মাঝেই হঠাৎ ভক্তদের এক মন খারাপের খবর দিলেন এই অভিনেত্রী। জানালেন, গত কয়েকদিন ধরে তার সময়টা মোটেও ভালো যাচ্ছে না এবং একের পর এক শারীরিক সমস্যা ও দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন তিনি।

বুধবার (১৭ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে দীপা খন্দকার জানান, গত মে মাসের ২৭ তারিখ তিনি একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ (ENT) চিকিৎসকের কাছে কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে উল্টো বিপত্তি বেঁধেছে।

ফেসবুক পোস্টে দীপা লিখেছেন:

‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ ENT ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা প্রবলেমে কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেল। আজ শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল।’

পর পর কানের সমস্যা ও দুই হাতে আঘাত পাওয়ার এমন বৈরী পরিস্থিতি থেকে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। দীপা খন্দকার আরও জানান, তার এক বান্ধবী পেশায় চিকিৎসক। সেই বান্ধবীর পরামর্শ অনুযায়ী ক্ষতস্থান ও রক্তপাতের কারণে এখন তাকে টিটেনাস ইনজেকশন নিতে হবে।

এদিকে, দীপা খন্দকার বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে নাটকটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন করেছেন তিনি। ধারাবাহিকটির রচনা ও পরিচালনায় আছেন প্রখ্যাত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত