নজর বিডি

এআই নিয়ে চিন্তিত নন টম হল্যান্ড, দিলেন ব্যাখ্যা

টম হল্যান্ড ও জেন্ডায়া

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ ও আগ্রাসনে যখন বিনোদন জগৎসহ নানা ক্ষেত্রের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছে, তখন সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ডের কণ্ঠে। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই তারকার মতে, ‘এআইয়ের কোনো আত্মা নেই’। আর এই কারণেই প্রযুক্তিটির এই জোয়ার নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন।

সম্প্রতি স্পেনের জনপ্রিয় টক শো ‘এল হরমিগুয়েরো’তে স্ত্রী ও সহ-অভিনেত্রী জেন্ডায়ার সঙ্গে অংশ নিয়ে এআই প্রসঙ্গে নিজের এই স্পষ্ট অভিমত জানান টম হল্যান্ড।

টম বলেন, "সৃজনশীলতা এআইয়ের কাছ থেকে সম্পূর্ণ নিরাপদ, কারণ সৃজনশীলতার মূল ভিত্তি হলো মানুষের নিজস্ব অভিজ্ঞতা। এটি মানুষের আবেগ, অনুভূতি এবং একে অপরকে বোঝার গভীর সম্পর্কের সঙ্গে জড়িত।"

প্রযুক্তির সীমাবদ্ধতার ব্যাখ্যা দিয়ে এই অভিনেতা আরও বলেন, "এআই বিপুল পরিমাণ তথ্য (ডাটা) বিশ্লেষণ করতে পারে, কিন্তু মানুষের আবেগ কখনো বুঝতে পারে না। সুখ আর দুঃখের আসল পার্থক্যও সে উপলব্ধি করতে পারে না। একজন শিল্পী যখন কোনো ছবি আঁকেন বা অভিনয় করেন, তখন তিনি কেবল কোনো কিছু অনুকরণ করেন না; বরং নিজের ভেতরের অনুভূতি ও চিন্তার প্রকাশ ঘটান। তাই আমি মনে করি, মানুষের সৃজনশীলতার জায়গাটি এআইয়ের যুগেও পুরোপুরি সুরক্ষিত।"

ব্যক্তিগত জীবনে টম হল্যান্ড এখন তার বহুল প্রতীক্ষিত নতুন দুটি বিগ বাজেট ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এর ঠিক এক সপ্তাহ পর মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এই দুটি ছবিতেই তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জেন্ডায়া।

বিষয় : নজরবিডি সংবাদ টম হল্যান্ড, জেন্ডায়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, হলিউড নিউজ, স্পাইডার ম্যান, ক্রিস্টোফার নোলান, দ্য ওডিসি, বিনোদন সংবাদ, এআই প্রযুক্তি, মুভি আপডেট Tom Holland, Zendaya, Artificial Intelligence, Hollywood News, Spider Man, Christopher Nolan, The Odyssey, Entertainment News, AI in Hollywood, Movie News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এআই নিয়ে চিন্তিত নন টম হল্যান্ড, দিলেন ব্যাখ্যা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ ও আগ্রাসনে যখন বিনোদন জগৎসহ নানা ক্ষেত্রের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছে, তখন সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ডের কণ্ঠে। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই তারকার মতে, ‘এআইয়ের কোনো আত্মা নেই’। আর এই কারণেই প্রযুক্তিটির এই জোয়ার নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন।

সম্প্রতি স্পেনের জনপ্রিয় টক শো ‘এল হরমিগুয়েরো’তে স্ত্রী ও সহ-অভিনেত্রী জেন্ডায়ার সঙ্গে অংশ নিয়ে এআই প্রসঙ্গে নিজের এই স্পষ্ট অভিমত জানান টম হল্যান্ড।

টম বলেন, "সৃজনশীলতা এআইয়ের কাছ থেকে সম্পূর্ণ নিরাপদ, কারণ সৃজনশীলতার মূল ভিত্তি হলো মানুষের নিজস্ব অভিজ্ঞতা। এটি মানুষের আবেগ, অনুভূতি এবং একে অপরকে বোঝার গভীর সম্পর্কের সঙ্গে জড়িত।"

প্রযুক্তির সীমাবদ্ধতার ব্যাখ্যা দিয়ে এই অভিনেতা আরও বলেন, "এআই বিপুল পরিমাণ তথ্য (ডাটা) বিশ্লেষণ করতে পারে, কিন্তু মানুষের আবেগ কখনো বুঝতে পারে না। সুখ আর দুঃখের আসল পার্থক্যও সে উপলব্ধি করতে পারে না। একজন শিল্পী যখন কোনো ছবি আঁকেন বা অভিনয় করেন, তখন তিনি কেবল কোনো কিছু অনুকরণ করেন না; বরং নিজের ভেতরের অনুভূতি ও চিন্তার প্রকাশ ঘটান। তাই আমি মনে করি, মানুষের সৃজনশীলতার জায়গাটি এআইয়ের যুগেও পুরোপুরি সুরক্ষিত।"

ব্যক্তিগত জীবনে টম হল্যান্ড এখন তার বহুল প্রতীক্ষিত নতুন দুটি বিগ বাজেট ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এর ঠিক এক সপ্তাহ পর মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এই দুটি ছবিতেই তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জেন্ডায়া।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত