নজর বিডি

ছড়িয়ে দেওয়া হয়েছে আপত্তিকর ছবি, আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর একাধিক ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে পড়ার পর আইনি সুরক্ষার দাবিতে তিনি ভারতের মুম্বাই হাই কোর্টের শরণাপন্ন হন।

আদালতে প্রীতি জিনতা অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা এসব ভুয়া ও আপত্তিকর ছবি-ভিডিওর কারণে সমাজে তাঁর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই প্রযুক্তির অনৈতিক ব্যবহারের ফলে তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও কপিরাইট খর্ব হচ্ছে।

আদালতে ১৯৫৭ সালের কপিরাইট আইন অনুযায়ী নিজের নৈতিক অধিকার রক্ষার দাবি জানান এই অভিনেত্রী। মুম্বাই হাই কোর্টের বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ প্রীতি জিনতার এই অভিযোগ আমলে নিয়েছেন এবং তাঁকে ব্যক্তিগত অধিকার রক্ষায় সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

প্রযুক্তির এমন অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটিই প্রথম আইনি পদক্ষেপ নয়। এর আগে অমিতাভ বচ্চন, অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ একাধিক শীর্ষ তারকা তাঁদের অনুমতি ছাড়া ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আইনি সুরক্ষা পেয়েছিলেন।

উল্লেখ্য, প্রীতি জিনতা বর্তমানে দীর্ঘ বিরতি শেষে তাঁর আসন্ন কামব্যাক চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এর মাঝেই নিজের সম্মান ও আইনি সুরক্ষার জন্য এই কঠোর পদক্ষেপ নিলেন তিনি।

বিষয় : নজরবিডি সংবাদ প্রীতি জিনতা, ডিপফেক ছবি, মুম্বাই হাই কোর্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি, বলিউড নিউজ, প্রীতি জিনতা আদালত, বিনোদন সংবাদ Preity Zinta, Deepfake Controversy, Mumbai High Court, Artificial Intelligence, AI Deepfake, Bollywood News, Preity Zinta Lawsuit, Entertainment News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ছড়িয়ে দেওয়া হয়েছে আপত্তিকর ছবি, আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর একাধিক ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে পড়ার পর আইনি সুরক্ষার দাবিতে তিনি ভারতের মুম্বাই হাই কোর্টের শরণাপন্ন হন।

আদালতে প্রীতি জিনতা অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা এসব ভুয়া ও আপত্তিকর ছবি-ভিডিওর কারণে সমাজে তাঁর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই প্রযুক্তির অনৈতিক ব্যবহারের ফলে তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও কপিরাইট খর্ব হচ্ছে।

আদালতে ১৯৫৭ সালের কপিরাইট আইন অনুযায়ী নিজের নৈতিক অধিকার রক্ষার দাবি জানান এই অভিনেত্রী। মুম্বাই হাই কোর্টের বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ প্রীতি জিনতার এই অভিযোগ আমলে নিয়েছেন এবং তাঁকে ব্যক্তিগত অধিকার রক্ষায় সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

প্রযুক্তির এমন অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটিই প্রথম আইনি পদক্ষেপ নয়। এর আগে অমিতাভ বচ্চন, অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ একাধিক শীর্ষ তারকা তাঁদের অনুমতি ছাড়া ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আইনি সুরক্ষা পেয়েছিলেন।

উল্লেখ্য, প্রীতি জিনতা বর্তমানে দীর্ঘ বিরতি শেষে তাঁর আসন্ন কামব্যাক চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এর মাঝেই নিজের সম্মান ও আইনি সুরক্ষার জন্য এই কঠোর পদক্ষেপ নিলেন তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত