২০১২ সালের সুপারহিট বলিউড সিনেমা ‘ককটেল’। দীর্ঘ ১৪ বছর পর রূপালী পর্দায় এলো এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল। গতকাল (১৯ জুন) মুক্তি পেয়েছে হোমি আদাজানিয়ার পরিচালনায় ‘ককটেল ২’। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ এক সূচনা করেছে ছবিটি।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর তথ্য অনুযায়ী, কোনো উৎসব বা ছুটির দিন ছাড়াই প্রথম দিনে ছবিটি শুধু ভারতেই ব্যবসা করেছে ১৩ কোটি ৫০ লাখ রুপি। আর বিশ্বব্যাপী (ওয়ার্ল্ডওয়াইড) এর প্রথম দিনের আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি রুপি।
উৎসবের মৌসুম ছাড়া সাধারণ একটি উইকেন্ডে এমন আয়কে বেশ ইতিবাচক ও শুভ সূচনা বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। বিশেষ করে এই মুহূর্তে ভারতের প্রেক্ষাগৃহে আরও তিনটি বড় সিনেমা সগৌরবে চলছে— মনোজ বাজপেয়ী অভিনীত ‘বান্দর’, বরুণ ধাওয়ান অভিনীত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ এবং দিলজিৎ দোসাঞ্জের ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যেও ‘ককটেল ২’ নিজের শক্ত অবস্থান জানান দিয়েছে।
তবে মুক্তির পর থেকে দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ছবিটি। প্রখ্যাত চলচ্চিত্র ও বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ ‘ককটেল ২’ সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি ছবিটিকে ৫-এর মধ্যে ৪ রেটিং দিয়ে গল্প, নির্মাণশৈলী, গান এবং শিল্পীদের দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করেন। আরেক জনপ্রিয় বিশ্লেষক সুমিত কাড়েলও ছবিটির প্রশংসা করে ৫-এর মধ্যে সাড়ে তিন রেটিং দিয়েছেন। তবে এনডিটিভি ও ইন্ডিয়া টুডের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর রিভিউতে ছবিটির গল্প কিছুটা দুর্বল দাবি করে রেটিং দেওয়া হয়েছে আড়াই।
রোমান্টিক-কমেডি ঘরানার ‘ককটেল ২’-এর প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মানদানা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন টিকু তালসানিয়া, সুপর্ণা মারওয়া ও নীলু কোহলি। আর অতিথি চরিত্রে (ক্যামিও) চমক হিসেবে দেখা দিয়েছেন পুলকিত সম্রাট।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন