নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

লোহাগড়ায় শিক্ষাবিদ আনয়ারুজ্জামানের কর্মময় জীবন নিয়ে স্মরণসভা

শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আজীবন নিবেদিতপ্রাণ ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক শা ম আনয়ারুজ্জামান। তাঁর কর্মময় জীবন, আদর্শ ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের যৌথ আয়োজনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান আলেক।

বক্তারা বলেন, শা ম আনয়ারুজ্জামান শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্ম গড়ার কারিগর। শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণে তাঁর অবদান আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। তাঁর আদর্শ ও কর্ম আগামী প্রজন্মকে পথ দেখাবে বলেও বক্তারা উল্লেখ করেন।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মোহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ শরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, মুফতি বদরুল ইসলাম, নাসরিন জামান, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. হেমায়েত হোসেন, এস এ সাইফুল্লাহ মামুন, আনম মাজহারুল হক, মো. আমির হোসেন, এস এম মুরাদুজ্জামান, আখতারুল আলম বাবলু, রেশমা জামান, মো. সেলিম জাহাঙ্গীর, মো. হান্নান বিশ্বাস, সৈয়দ খায়রুল আলম, এস এম গিয়াসউদ্দিন জুয়েল এবং প্রকৌশলী রাজু আহমেদ বাপ্পী।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম শা ম আনয়ারুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান।

বিষয় : লোহাগড়ায় শিক্ষাবিদ আনয়ারুজ্জামানের কর্মময় জীবন নিয়ে স্মরণসভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

লোহাগড়ায় শিক্ষাবিদ আনয়ারুজ্জামানের কর্মময় জীবন নিয়ে স্মরণসভা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আজীবন নিবেদিতপ্রাণ ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক শা ম আনয়ারুজ্জামান। তাঁর কর্মময় জীবন, আদর্শ ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের যৌথ আয়োজনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান আলেক।

বক্তারা বলেন, শা ম আনয়ারুজ্জামান শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্ম গড়ার কারিগর। শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণে তাঁর অবদান আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। তাঁর আদর্শ ও কর্ম আগামী প্রজন্মকে পথ দেখাবে বলেও বক্তারা উল্লেখ করেন।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মোহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ শরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, মুফতি বদরুল ইসলাম, নাসরিন জামান, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. হেমায়েত হোসেন, এস এ সাইফুল্লাহ মামুন, আনম মাজহারুল হক, মো. আমির হোসেন, এস এম মুরাদুজ্জামান, আখতারুল আলম বাবলু, রেশমা জামান, মো. সেলিম জাহাঙ্গীর, মো. হান্নান বিশ্বাস, সৈয়দ খায়রুল আলম, এস এম গিয়াসউদ্দিন জুয়েল এবং প্রকৌশলী রাজু আহমেদ বাপ্পী।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম শা ম আনয়ারুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত