নজর বিডি

‘ম্যাজিক স্কুল বাস’ নিয়ে চলচ্চিত্র: ‘মিস ফ্রিজল’ চরিত্রে এলিজাবেথ ব্যাংকস

বিশ্বজুড়ে জনপ্রিয় শিক্ষামূলক সিরিজ ‘দ্য ম্যাজিক স্কুল বাস’ এবার আসছে চলচ্চিত্ররূপে। লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিতব্য এই লাইভ-অ্যাকশন সিনেমায় আইকনিক চরিত্র ‘মিস ফ্রিজল’-এর ভূমিকায় অভিনয় করবেন নামি অভিনেত্রী এলিজাবেথ ব্যাংকস। সিনেমাটি পরিচালনা করবেন রব লেটারম্যান।

১৯৮৬ সালে লেখক জোয়ানা কোল এবং চিত্রশিল্পী ব্রুস ডেগেনের হাত ধরে যাত্রা শুরু করা ‘দ্য ম্যাজিক স্কুল বাস’ বই সিরিজটি পরবর্তীতে ১৯৯৪ সালে অ্যানিমেটেড সিরিজ হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর গল্পে দেখা যায়, মিস ফ্রিজল তার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে একটি জাদুকরী স্কুল বাসে করে শিক্ষাসফরে বের হন। বাসটি প্রয়োজন অনুযায়ী মহাকাশযান কিংবা সাবমেরিনে রূপান্তরিত হতে সক্ষম।

দীর্ঘদিন ইউনিভার্সাল পিকচার্সের অধীনে চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা থমকে ছিল। নতুন করে লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। এলিজাবেথ ব্যাংকসের নিজস্ব প্রতিষ্ঠান ‘ব্রাউনস্টোন প্রডাকশন্স’, স্কলাস্টিক এবং মার্ক প্ল্যাট প্রডাকশন্স যৌথভাবে এই সিনেমাটি প্রযোজনা করবে।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা সূত্রে জানা গেছে, এটি পুরোপুরি লাইভ-অ্যাকশন ঘরানার হবে, যেখানে বাস্তবের অভিনয়শিল্পীদের পাশাপাশি কিছু অ্যানিমেটেড চরিত্রও দেখা যাবে। 

১৯৯৪ সালের অ্যানিমেটেড সিরিজে মিস ফ্রিজলের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন লিলি টমলিন এবং ২০১৭ সালে নেটফ্লিক্সের সিরিজে এই চরিত্রে যুক্ত হয়েছিলেন কেট ম্যাককিনন।

বিষয় : নজরবিডি সংবাদ ম্যাজিক স্কুল বাস, এলিজাবেথ ব্যাংকস, মিস ফ্রিজল, চলচ্চিত্র, লাইভ-অ্যাকশন, লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট, হলিউড, বিনোদন সংবাদ The Magic School Bus, Elizabeth Banks, Ms. Frizzle, Movie, Live-action, Legendary Entertainment, Hollywood, Entertainment news

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘ম্যাজিক স্কুল বাস’ নিয়ে চলচ্চিত্র: ‘মিস ফ্রিজল’ চরিত্রে এলিজাবেথ ব্যাংকস

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

বিশ্বজুড়ে জনপ্রিয় শিক্ষামূলক সিরিজ ‘দ্য ম্যাজিক স্কুল বাস’ এবার আসছে চলচ্চিত্ররূপে। লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিতব্য এই লাইভ-অ্যাকশন সিনেমায় আইকনিক চরিত্র ‘মিস ফ্রিজল’-এর ভূমিকায় অভিনয় করবেন নামি অভিনেত্রী এলিজাবেথ ব্যাংকস। সিনেমাটি পরিচালনা করবেন রব লেটারম্যান।

১৯৮৬ সালে লেখক জোয়ানা কোল এবং চিত্রশিল্পী ব্রুস ডেগেনের হাত ধরে যাত্রা শুরু করা ‘দ্য ম্যাজিক স্কুল বাস’ বই সিরিজটি পরবর্তীতে ১৯৯৪ সালে অ্যানিমেটেড সিরিজ হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর গল্পে দেখা যায়, মিস ফ্রিজল তার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে একটি জাদুকরী স্কুল বাসে করে শিক্ষাসফরে বের হন। বাসটি প্রয়োজন অনুযায়ী মহাকাশযান কিংবা সাবমেরিনে রূপান্তরিত হতে সক্ষম।

দীর্ঘদিন ইউনিভার্সাল পিকচার্সের অধীনে চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা থমকে ছিল। নতুন করে লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। এলিজাবেথ ব্যাংকসের নিজস্ব প্রতিষ্ঠান ‘ব্রাউনস্টোন প্রডাকশন্স’, স্কলাস্টিক এবং মার্ক প্ল্যাট প্রডাকশন্স যৌথভাবে এই সিনেমাটি প্রযোজনা করবে।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা সূত্রে জানা গেছে, এটি পুরোপুরি লাইভ-অ্যাকশন ঘরানার হবে, যেখানে বাস্তবের অভিনয়শিল্পীদের পাশাপাশি কিছু অ্যানিমেটেড চরিত্রও দেখা যাবে। 

১৯৯৪ সালের অ্যানিমেটেড সিরিজে মিস ফ্রিজলের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন লিলি টমলিন এবং ২০১৭ সালে নেটফ্লিক্সের সিরিজে এই চরিত্রে যুক্ত হয়েছিলেন কেট ম্যাককিনন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত