নজর বিডি

গুঞ্জনই সত্যি, মা হচ্ছেন সামান্থা রুথ প্রভু

দক্ষিণ ভারতীয় তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন—কয়েকদিন ধরে চলে আসা এই গুঞ্জনে অবশেষে সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। 

সম্প্রতি নিজের নতুন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই সুখবর জানান।

অনুষ্ঠানে সামান্থা বলেন, ‘সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে এখন অভিনয় থেকে একটি ছোট বিরতি নিতে হবে। আমার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় হয়েছে। আমি ব্যক্তিগত জীবনে নতুন এই অধ্যায় নিয়ে অত্যন্ত আনন্দিত।’ তবে বিরতি শেষে তিনি আবারও অভিনয়ে ফিরবেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন।

গত বছরের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। বিয়ের ছয় মাসের মাথায় এই সুখবর দিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিবাহিত জীবন ছিল। ২০১৭ সালে বিয়ের পর ২০২১ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। ওই সময় দীর্ঘ বিরতির পর রাজ ও ডিকের ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মাধ্যমে অভিনয়ে ফিরে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। 

সেই কাজের সুবাদেই নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে তার সম্পর্কের সূচনা হয়, যা পরবর্তীতে বিয়ের রূপ নেয়।

বিষয় : নজরবিডি সংবাদ সামান্থা রুথ প্রভু, রাজ নিদিমরু, মাতৃত্বকালীন ছুটি, বিনোদন, দক্ষিণ ভারতীয় সিনেমা, Samantha Ruth Prabhu, Raj Nidimoru, Maternity Leave, Entertainment, South Indian Cinema

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গুঞ্জনই সত্যি, মা হচ্ছেন সামান্থা রুথ প্রভু

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

দক্ষিণ ভারতীয় তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন—কয়েকদিন ধরে চলে আসা এই গুঞ্জনে অবশেষে সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। 

সম্প্রতি নিজের নতুন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই সুখবর জানান।

অনুষ্ঠানে সামান্থা বলেন, ‘সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে এখন অভিনয় থেকে একটি ছোট বিরতি নিতে হবে। আমার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় হয়েছে। আমি ব্যক্তিগত জীবনে নতুন এই অধ্যায় নিয়ে অত্যন্ত আনন্দিত।’ তবে বিরতি শেষে তিনি আবারও অভিনয়ে ফিরবেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন।

গত বছরের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। বিয়ের ছয় মাসের মাথায় এই সুখবর দিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিবাহিত জীবন ছিল। ২০১৭ সালে বিয়ের পর ২০২১ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। ওই সময় দীর্ঘ বিরতির পর রাজ ও ডিকের ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মাধ্যমে অভিনয়ে ফিরে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। 

সেই কাজের সুবাদেই নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে তার সম্পর্কের সূচনা হয়, যা পরবর্তীতে বিয়ের রূপ নেয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত