বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আজ লালমনিরহাট জেলা শহরের নর্থকিং রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমিনুল ইসলাম এবং বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর বিভাগীয় সভাপতি এস. আর. শরিফুল ইসলাম রতন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রধান বলেন, “সত্য ও ন্যায়ের প্রতীক হলো সাংবাদিক। সাংবাদিকদের কলমে সমাজের সকল অনিয়ম ও অসঙ্গতি ফুটে ওঠে। বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।”
জেলা পরিষদের প্রশাসক মমিনুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমেই আমরা সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার কথা জানতে পারি। মূলধারার সাংবাদিকতা বজায় রেখে সত্যের পক্ষে নির্ভীকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ গণ্যমান্য অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর বিভাগীয় সভাপতি এস. আর. শরিফুল ইসলাম রতন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন