বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট এবং আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত হতে যাওয়া এই বিয়ের অনুষ্ঠানটি যে অত্যন্ত রাজকীয় হতে যাচ্ছে, তার ইঙ্গিত মিলেছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে ৪ জুলাই দুপুর পর্যন্ত নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেন ও এর আশেপাশের রাস্তা বন্ধ রাখার জন্য নগর কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
অনুষ্ঠান পরিকল্পনাকারী প্রতিষ্ঠান ‘উইনিক প্রোডাকশনস’ এই বিশেষ আয়োজনের জন্য আবেদন করেছে। নিউ ইয়র্ক সিটি হলের মুখপাত্র ডোরা পেকেচ এই আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গুঞ্জন রয়েছে, দুই দিনব্যাপী এই বিয়ের অনুষ্ঠানটি বেশ জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে।
প্রথম দিন ঘরোয়া ও ছোট পরিসরে আয়োজন। দ্বিতীয় দিন: প্রায় ১ হাজার অতিথির উপস্থিতিতে মূল উৎসব, যেখানে নামীদামি তারকারা পারফর্ম করবেন। ইতিমধ্যে ট্রাভিস কেলসির দল ‘কানসাস সিটি চিফস’-এর খেলোয়াড়দের জন্য টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলে রুম বুকিংয়ের খবর পাওয়া গেছে।
নিজেদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসলেও, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানী সম্প্রতি এক বক্তব্যে টেলর সুইফটের বিয়ের প্রসঙ্গ টেনে দ্রুতই এই অনুষ্ঠান হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। গত আগস্টে বাগদানের ঘোষণার পর থেকেই ভক্তরা এই তারকা যুগলের বিয়ের অপেক্ষায় প্রহর গুনছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন