নজর বিডি

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান

বিশ্বকাপের উন্মাদনার জোয়ারে গা ভাসিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। জনপ্রিয় অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ নিজের কণ্ঠে গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন রোদেলা। এতে দেখা যায়, প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই অত্যন্ত সাবলীলভাবে গানটি গাইছেন তিনি। ইংরেজি ও স্প্যানিশ মিশ্রিত লিরিকসে তার এই মিষ্টি গায়কি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দাই দাই ফিভার ইজ অন!’

ভিডিওটি প্রকাশের পর থেকেই রোদেলার গায়কীর প্রশংসা করছেন শ্রোতারা। কমেন্ট বক্সে অনেকেই তাকে ভবিষ্যতের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী হিসেবে অভিহিত করছেন।

মায়ের উত্তরসূরি হিসেবে ছোটবেলা থেকেই গানের প্রতি রোদেলার বিশেষ ঝোঁক রয়েছে। এর আগে মা ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েও আলোচনায় এসেছিলেন তিনি। শোবিজে নিয়মিত নিজের প্রতিভা প্রদর্শন করে মা ন্যানসির পথেই এগিয়ে চলেছেন এই তরুণ কণ্ঠশিল্পী।

বিষয় : নজরবিডি সংবাদ ন্যানসি, রোদেলা, বিশ্বকাপ ২০২৬, দাই দাই, ফুটবল গান, বিনোদন সংবাদ, Nancy, Rodela, World Cup 2026, Dai Dai, Football Song, Entertainment News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের উন্মাদনার জোয়ারে গা ভাসিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। জনপ্রিয় অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ নিজের কণ্ঠে গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন রোদেলা। এতে দেখা যায়, প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই অত্যন্ত সাবলীলভাবে গানটি গাইছেন তিনি। ইংরেজি ও স্প্যানিশ মিশ্রিত লিরিকসে তার এই মিষ্টি গায়কি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দাই দাই ফিভার ইজ অন!’

ভিডিওটি প্রকাশের পর থেকেই রোদেলার গায়কীর প্রশংসা করছেন শ্রোতারা। কমেন্ট বক্সে অনেকেই তাকে ভবিষ্যতের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী হিসেবে অভিহিত করছেন।

মায়ের উত্তরসূরি হিসেবে ছোটবেলা থেকেই গানের প্রতি রোদেলার বিশেষ ঝোঁক রয়েছে। এর আগে মা ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েও আলোচনায় এসেছিলেন তিনি। শোবিজে নিয়মিত নিজের প্রতিভা প্রদর্শন করে মা ন্যানসির পথেই এগিয়ে চলেছেন এই তরুণ কণ্ঠশিল্পী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত