নজর বিডি

জীবন কোনোদিনই সরল ছিল না— নতুন সিনেমার ট্রেলার শেয়ার করে জয়া

পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই নতুন কোনো চরিত্র ও আবেগের গভীরতা। বাংলাদেশ থেকে কলকাতা পেরিয়ে জয়া তার অনবদ্য অভিনয়শৈলীর ছাপ রেখে চলেছেন নিয়মিত। এবার তার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে দর্শকদের মাঝে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করে জয়া আহসান জীবনের জটিল সমীকরণ নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।”

সম্পর্কের জটিলতা ও সমীকরণ নিয়ে জয়া আরও লেখেন, “এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না, সব গণ্ডি মুছে যায়! এমনই সামনে চলার কঠিন এক দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।”

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভালোবাসা, অভিমান এবং ক্ষমার এক মর্মস্পর্শী গল্প। সেই গল্পের পরবর্তী এই কিস্তি নিয়ে জয়া বেশ আশাবাদী। তিনি বলেন, “অর্ধাঙ্গিনী অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প ছিল। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।”

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রে আগের কিস্তির তারকা কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য। এখন দেখার বিষয়, প্রথম সিনেমার আবেগময় যাত্রাকে এই নতুন অধ্যায় কতটা সমৃদ্ধ করতে পারে।

বিষয় : নজরবিডি সংবাদ জয়া আহসান, আজও অর্ধাঙ্গিনী, কৌশিক গাঙ্গুলী, সিনেমা, ট্রেলার, টলিউড, বাংলাদেশ, Jaya Ahsan, Aajwo Ardhangini, Kaushik Ganguly, Movie, Trailer, Tollywood, Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জীবন কোনোদিনই সরল ছিল না— নতুন সিনেমার ট্রেলার শেয়ার করে জয়া

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই নতুন কোনো চরিত্র ও আবেগের গভীরতা। বাংলাদেশ থেকে কলকাতা পেরিয়ে জয়া তার অনবদ্য অভিনয়শৈলীর ছাপ রেখে চলেছেন নিয়মিত। এবার তার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে দর্শকদের মাঝে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করে জয়া আহসান জীবনের জটিল সমীকরণ নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।”

সম্পর্কের জটিলতা ও সমীকরণ নিয়ে জয়া আরও লেখেন, “এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না, সব গণ্ডি মুছে যায়! এমনই সামনে চলার কঠিন এক দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।”

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভালোবাসা, অভিমান এবং ক্ষমার এক মর্মস্পর্শী গল্প। সেই গল্পের পরবর্তী এই কিস্তি নিয়ে জয়া বেশ আশাবাদী। তিনি বলেন, “অর্ধাঙ্গিনী অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প ছিল। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।”

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রে আগের কিস্তির তারকা কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য। এখন দেখার বিষয়, প্রথম সিনেমার আবেগময় যাত্রাকে এই নতুন অধ্যায় কতটা সমৃদ্ধ করতে পারে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত