নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

রিয়াদে ডিপ ফ্রিজ থেকে বাংলাদেশি নারী কর্মীর মরদেহ উদ্ধার

সৌদি আরবের রাজধানী রিয়াদের মারকাব এলাকা থেকে রত্না নামে এক বাংলাদেশি নারী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। 

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় আতিকুর রহমান সুমন নামে এক প্রবাসীর বাসার ডিপ ফ্রিজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রত্নার বাড়ি ঢাকায়। জানা গেছে, তিনি প্রায় দুই মাস ধরে নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন ছিল পরিবার।

রত্নার খালা জানান, সংসারে স্বচ্ছলতা ফেরাতে এবং শারীরিক প্রতিবন্ধী একমাত্র কন্যাসন্তানের চিকিৎসার খরচ জোগানোর স্বপ্ন নিয়ে রত্না সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হলো। রত্নার বাবা-মা কেউ নেই, একমাত্র খালাই তার অভিভাবক হিসেবে ছিলেন। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যে মা প্রবাসে গিয়েছিলেন, তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠিক কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে।

এই নৃশংস ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিষয় : নজরবিডি সংবাদ সৌদি আরব, রিয়াদ, বাংলাদেশি নারী কর্মী, রত্না, মরদেহ উদ্ধার, প্রবাসী, মারকাব, মর্মান্তিক মৃত্যু, Saudi Arabia, Riyadh, Bangladeshi Migrant Worker, Ratna, Body Recovered, Expat, Markab, Tragic Death

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রিয়াদে ডিপ ফ্রিজ থেকে বাংলাদেশি নারী কর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের মারকাব এলাকা থেকে রত্না নামে এক বাংলাদেশি নারী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। 

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় আতিকুর রহমান সুমন নামে এক প্রবাসীর বাসার ডিপ ফ্রিজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রত্নার বাড়ি ঢাকায়। জানা গেছে, তিনি প্রায় দুই মাস ধরে নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন ছিল পরিবার।

রত্নার খালা জানান, সংসারে স্বচ্ছলতা ফেরাতে এবং শারীরিক প্রতিবন্ধী একমাত্র কন্যাসন্তানের চিকিৎসার খরচ জোগানোর স্বপ্ন নিয়ে রত্না সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হলো। রত্নার বাবা-মা কেউ নেই, একমাত্র খালাই তার অভিভাবক হিসেবে ছিলেন। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যে মা প্রবাসে গিয়েছিলেন, তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠিক কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে।

এই নৃশংস ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত