নজর বিডি

বিশ্বকাপ উন্মাদনার মাঝে রোমান্টিক গানে ফিরলেন সিঁথি সাহা

ফুটবল বিশ্বকাপের আমেজ ও উন্মাদনার মধ্যেই নতুন রোমান্টিক গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির শিরোনাম ‘বসন্তের কোকিল’। এই ড্যান্স নাম্বারটিতে মডেল ও অভিনেত্রী অলংকার চৌধুরীর পারফরম্যান্স দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

রণক রায়হানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’ ও ‘প্রিয়তমা’র মতো সুপারহিট গান উপহার দিয়ে জনপ্রিয়তা পাওয়া আকাশ সেনের এই নতুন কাজটি নিয়ে বেশ আশাবাদী সিঁথি সাহা। তিনি বলেন, ‘গানটির সুর ও সংগীত খুবই প্রাণবন্ত। ভিডিওটি দেখলেও মন ভালো হয়ে যায়। দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে।’

গানটির মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। চন্দন রায় চৌধুরীর পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনায় ভিডিওটিতে উৎসবের আমেজ ও ভালোবাসার গল্প ফুটে উঠেছে।

অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, বর্তমান সময়ে মানসম্মত মিউজিক ভিডিওর সংখ্যা কমে আসায় তারা নতুন মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। সেই উদ্যোগেরই একটি অংশ হিসেবে দর্শকদের জন্য এই গানটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি সোশ্যাল মিডিয়ায় শ্রোতা-দর্শকদের মনোযোগ আকর্ষণ করছে।

বিষয় : নজরবিডি সংবাদ সিঁথি সাহা, অলংকার চৌধুরী, বসন্তের কোকিল, অনুপম মিউজিক, নতুন গান, মিউজিক ভিডিও, সংগীত, বিনোদন Shithi Saha, Alangkar Chowdhury, Bosonter Kokil, Anupam Music, New Song, Music Video, Music, Entertainment

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ উন্মাদনার মাঝে রোমান্টিক গানে ফিরলেন সিঁথি সাহা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপের আমেজ ও উন্মাদনার মধ্যেই নতুন রোমান্টিক গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির শিরোনাম ‘বসন্তের কোকিল’। এই ড্যান্স নাম্বারটিতে মডেল ও অভিনেত্রী অলংকার চৌধুরীর পারফরম্যান্স দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

রণক রায়হানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’ ও ‘প্রিয়তমা’র মতো সুপারহিট গান উপহার দিয়ে জনপ্রিয়তা পাওয়া আকাশ সেনের এই নতুন কাজটি নিয়ে বেশ আশাবাদী সিঁথি সাহা। তিনি বলেন, ‘গানটির সুর ও সংগীত খুবই প্রাণবন্ত। ভিডিওটি দেখলেও মন ভালো হয়ে যায়। দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে।’

গানটির মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। চন্দন রায় চৌধুরীর পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনায় ভিডিওটিতে উৎসবের আমেজ ও ভালোবাসার গল্প ফুটে উঠেছে।

অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, বর্তমান সময়ে মানসম্মত মিউজিক ভিডিওর সংখ্যা কমে আসায় তারা নতুন মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। সেই উদ্যোগেরই একটি অংশ হিসেবে দর্শকদের জন্য এই গানটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি সোশ্যাল মিডিয়ায় শ্রোতা-দর্শকদের মনোযোগ আকর্ষণ করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত