সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা নিয়মিত শেয়ার করার পাশাপাশি সম্প্রতি নারী অনুসারীদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন তিনি। নিজের এক ভিডিও বার্তায় প্রভা মেয়েদের পরামর্শ দিয়েছেন, কোনো অবস্থাতেই যেন কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ান।
নিজের অভিজ্ঞতা থেকে প্রভা বলেন, "মেয়েরা, তোমাদের বলছি—যত কিছুই হোক, কোনোভাবেই কোনো বিবাহিত পুরুষের প্রেমে পড়বে না। এরা প্রায় সবাই একই ধরনের কথা বলে, যেমন—'বউ ভালো না', 'সন্তানের জন্য সংসার করছি' বা 'সমাজের চাপে আটকে আছি'। এসব স্ক্রিপ্ট বিশ্বাস করা যাবে না। যদি এসব বিশ্বাস করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো, তাহলে সারাজীবন নিজেকে ক্ষমা করতে পারবে না।"
প্রভা জানান, সম্প্রতি তিনি নিজেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, "আমাকে ওই ব্যক্তি একইভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলেন। আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি—যদি সত্যিই সংসারে সমস্যা থাকে এবং ডিভোর্সের প্রক্রিয়া চলতে থাকে, তবে আগে তা শেষ করে আসুন। এরপর না হয় ভেবে দেখব আমাদের মধ্যে বোঝাপড়া কেমন। এখন সেই ব্যক্তি উল্টো আমার বিরুদ্ধে কথা বলছেন এবং আমাকে 'সাইকো' বলছেন। আমি বরং এ ধরনের তকমা নিয়েই খুশি, অন্তত ওই অশান্ত সংসারে জড়াইনি।"
সংসারের অযুহাত দেখিয়ে নারীদের সঙ্গে সখ্য তৈরির চেষ্টা করা পুরুষদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, এ ধরনের পুরুষের সঙ্গে প্রেম তো দূরে থাক, বন্ধুত্ব করাও অনুচিত।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন