নজর বিডি

পলাশের সঙ্গে নজর কাড়লেন শেগুফতা আহমেদ জারবীনি

দুই বছর আগে মুক্তি পাওয়া নাজমুল হুদা ইমনের আলোচিত নাটক ‘ভ্যানিশিং ম্যান’-এর দ্বিতীয় কিস্তি ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ বর্তমানে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে জিয়াউল হক পলাশের বিপরীতে নতুন মুখ হিসেবে দর্শকদের নজর কেড়েছেন তরুণ অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি। মুক্তির অল্প সময়ের মধ্যেই নাটকটির ভিউ ৬০ লাখ ছাড়িয়ে গেছে।

প্রথম নাটকে সাফা কবির থাকলেও দ্বিতীয় কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে যুক্ত হয়েছেন জারবীনি। পলাশের সঙ্গে তার সাবলীল রসায়ন দর্শক দারুণভাবে পছন্দ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। কেউ কেউ লিখেছেন, “নায়িকা অসাধারণ অভিনয় করেছেন, কোনো বাড়তি চেষ্টা বা ওভার অ্যাক্টিং নেই।”

নিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের অভিষেক নিয়ে জারবীনি বলেন, “প্রথম নাটকটিতে থাকায় জানতাম সিক্যুয়ালে থাকব, তবে যে প্রটাগনিস্ট (মূল চরিত্র) হিসেবে সুযোগ পাব—এটা ভাবিনি। শুটিংয়ের এক সপ্তাহ আগে বিষয়টি জানার পর একইসঙ্গে উচ্ছ্বসিত ও নার্ভাস ছিলাম। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে কাজ করার।” দর্শকদের এই অভূতপূর্ব সাড়া তার কাছে অভাবনীয় বলে তিনি জানান।

এর আগে নাজমুল হুদা ইমনের ‘কুড বি আস!’ ও ‘কুলেজ’ নাটকে অভিনয় করলেও কেন্দ্রীয় চরিত্রে এটাই তার প্রথম কাজ।

নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন জানান, প্রথম কিস্তির চেয়েও সিক্যুয়েলটিতে দর্শক বেশি সাড়া দিচ্ছেন। নতুন হিসেবে পলাশের সঙ্গে জারবীনির জুটিকে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছেন এবং তিনি বেশ পরিপক্ক অভিনয় করেছেন বলে প্রশংসা করেন নির্মাতা।

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ পলাশ ও জারবীনি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজম প্রমুখ।

বিষয় : নজরবিডি সংবাদ জিয়াউল হক পলাশ, শেগুফতা আহমেদ জারবীনি, ভ্যানিশিং ম্যান রিটার্নস, নাজমুল হুদা ইমন, নাটক, বিনোদন সংবাদ, Ziaul Hoque Polash, Shegufta Ahmed Jarbiny, Vanishing Man Returns, Nazmul Huda Emon, Drama, Entertainment News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পলাশের সঙ্গে নজর কাড়লেন শেগুফতা আহমেদ জারবীনি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

দুই বছর আগে মুক্তি পাওয়া নাজমুল হুদা ইমনের আলোচিত নাটক ‘ভ্যানিশিং ম্যান’-এর দ্বিতীয় কিস্তি ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ বর্তমানে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে জিয়াউল হক পলাশের বিপরীতে নতুন মুখ হিসেবে দর্শকদের নজর কেড়েছেন তরুণ অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি। মুক্তির অল্প সময়ের মধ্যেই নাটকটির ভিউ ৬০ লাখ ছাড়িয়ে গেছে।

প্রথম নাটকে সাফা কবির থাকলেও দ্বিতীয় কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে যুক্ত হয়েছেন জারবীনি। পলাশের সঙ্গে তার সাবলীল রসায়ন দর্শক দারুণভাবে পছন্দ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। কেউ কেউ লিখেছেন, “নায়িকা অসাধারণ অভিনয় করেছেন, কোনো বাড়তি চেষ্টা বা ওভার অ্যাক্টিং নেই।”

নিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের অভিষেক নিয়ে জারবীনি বলেন, “প্রথম নাটকটিতে থাকায় জানতাম সিক্যুয়ালে থাকব, তবে যে প্রটাগনিস্ট (মূল চরিত্র) হিসেবে সুযোগ পাব—এটা ভাবিনি। শুটিংয়ের এক সপ্তাহ আগে বিষয়টি জানার পর একইসঙ্গে উচ্ছ্বসিত ও নার্ভাস ছিলাম। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে কাজ করার।” দর্শকদের এই অভূতপূর্ব সাড়া তার কাছে অভাবনীয় বলে তিনি জানান।

এর আগে নাজমুল হুদা ইমনের ‘কুড বি আস!’ ও ‘কুলেজ’ নাটকে অভিনয় করলেও কেন্দ্রীয় চরিত্রে এটাই তার প্রথম কাজ।

নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন জানান, প্রথম কিস্তির চেয়েও সিক্যুয়েলটিতে দর্শক বেশি সাড়া দিচ্ছেন। নতুন হিসেবে পলাশের সঙ্গে জারবীনির জুটিকে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছেন এবং তিনি বেশ পরিপক্ক অভিনয় করেছেন বলে প্রশংসা করেন নির্মাতা।

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ পলাশ ও জারবীনি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজম প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত