জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে চরম অপেশাদারিত্ব এবং বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ এনেছেন। গত সাত মাস ধরে নিজের ও সংশ্লিষ্ট টিমের সদস্যদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানকে ‘ফ্রড’ হিসেবে আখ্যায়িত করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামক একটি ওয়েবে কাজ করার পর থেকেই পারিশ্রমিক নিয়ে জটিলতার সৃষ্টি হয়। পারসার দাবি, তিনিসহ প্রোডাকশন টিমের অন্যান্য সদস্যদের পারিশ্রমিক এখনো পরিশোধ করেননি এই পরিচালক।
পারসা বলেন, “আমি আমার নিজের টাকা না পেলেও হয়তো মেনে নিতে পারতাম, কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয় বা নতুন শিল্পীদের কষ্ট আমাকে ভাবিয়ে তুলেছে। যারা ইন্ডাস্ট্রিতে নতুন সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছেন, তাদের প্রাপ্যটুকু কেন বকেয়া থাকবে?”
সহকর্মী ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে পারসা ইভানা আহ্বান জানিয়েছেন যেন কোনো কাজের চুক্তির ক্ষেত্রে সবাই আর্থিক বিষয়গুলো লিখিতভাবে নিশ্চিত করেন। তিনি বলেন, “আমি চাই আমাদের ইন্ডাস্ট্রি সততা ও পেশাদারিত্বের ওপর গড়ে উঠুক, যেখানে প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান নেই।”
পারসা আরও জানান, গত ১৬ জুন পরিচালক তাকে ২৮ জুন পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও তিনি পাওনা বুঝে পাননি। এ বিষয়ে ইতিমধ্যে অভিনয় শিল্পী সংঘে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন এই অভিনেত্রী।
অভিযুক্ত পরিচালক ফারহাদ আহমেদ ইশানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন