চল্লিশের কোঠা পার হওয়া নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বয়স নিয়ে সমাজের তথাকথিত নেতিবাচক মনোভাবের বিরুদ্ধে এক আবেগঘন পোস্টে তিনি নারী জীবনের পূর্ণতা ও অভিজ্ঞতার জয়গান গেয়েছেন।
দীর্ঘ পোস্টে অভিনেত্রী প্রশ্ন রাখেন, বয়স বাড়লেই কেন একজন নারীকে ‘বুড়ি’র তকমা দেওয়া হয়? তিনি বলেন, “বয়স কি বিদ্যুতের বিল যে নির্দিষ্ট দিনে তা কেটে যাবে? বয়স বাড়লে কি সংসারের দায়িত্ব বা সন্তানের প্রতি দায়বদ্ধতা কমে? তাহলে সাজগোজ, গান বা নাচের ক্ষেত্রে কেন এত প্রশ্ন?”
অপরাজিতা আঢ্য তার অভিজ্ঞতার আলোকে বলেন, বয়স বাড়া মানেই ফুরিয়ে যাওয়া নয়। তিনি নিজের জীবনের উপলব্ধির কথা জানিয়ে লেখেন, “কুড়িতে ছিলাম কুঁড়ি, তিরিশে হয়েছি নদী, আর চল্লিশে এসে বুঝেছি আমি আসলে সমুদ্র। আমার ঢেউ আছে, গভীরতা আছে, আছে ঝড়—এবং সবশেষে নিজের মতো করে বাঁচার সাহস।”
সমাজকে উদ্দেশ্য করে তিনি পরিষ্কার জানিয়ে দেন, একজন নারীর বয়স বাড়া অপরাধ নয়, বরং অপরাধ হলো তার রঙিন মনটাকে অবসর দিয়ে দেওয়া। তিনি বলেন, “আমি বুড়ি নই, আমি পরিণত। আমি শেষ নই, আমি পূর্ণ। যদি লাল শাড়ি পরে বা লিপস্টিক লাগিয়ে ছবি তুলি, তবে বুঝে নিতে হবে আমি জীবনটাকে উদযাপন করছি।”
অপরাজিতা আঢ্যের এই স্পষ্টভাষী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক ভক্ত ও অনুরাগী তার এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। তিনি বিশ্বাস করেন, নারী কখনো বুড়ি হয় না, বরং বয়সের সঙ্গে সঙ্গে তারা একেকটি নতুন গল্পের মতো আরও গভীর ও সুন্দর হয়ে ওঠে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন