কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমির কণ্ঠে এবং শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গানটিতে দুটি আলাদা সুরের সমন্বয় করা হয়েছে, যার মধ্যে একটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’। শাস্ত্রীয় সংগীতের সাথে হিপহপ ঘরানার এই নিরীক্ষাকেই মূলত ‘অখাদ্য’ এবং ‘কবিতার অপমান’ হিসেবে দেখছেন শ্রোতারা। ইউটিউবের মন্তব্য বিভাগ থেকে শুরু করে ফেসবুকের দেয়ালে দেয়ালে গানটি নিয়ে চলছে নানামুখী বিদ্রূপ ও মিম।
গানটি নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সংগীত প্রযোজক অর্ণব। কথাসাহিত্যিক আনিসুল হক সামাজিক মাধ্যমে লিখেছেন, “‘সোনার তরী’ কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারত না। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন, কিন্তু করুণভাবে ব্যর্থ হওয়ার জন্য শোক।” বিশিষ্ট বিনোদন সাংবাদিক দাউদ হোসাইন রনি তার ফেসবুক বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ তছনছ করেছে অর্ণব। আপাতত অর্ণবহীন কোক স্টুডিও চাই।”
গানটির সমালোচনার বিষয়ে সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বা গায়িকা মাশা ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এছাড়া দীর্ঘদিন পর এই গানের মাধ্যমে ফিরে আসা ধ্রুপদী শিল্পী মোহাম্মদ শোয়েবও বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
এর আগে থেকেই ‘কোক স্টুডিও বাংলা’র নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে আপত্তি রয়েছে। এবার ‘মেঘ’ গানের মান ও রবীন্দ্রনাথের কবিতার উপস্থাপন নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন