নজর বিডি

দীর্ঘ বিরতির পর ফের প্লেব্যাকে ন্যানসি ও ইমরান

বাংলা গানের জনপ্রিয় জুটি নাজমুন মুনিরা ন্যানসি ও ইমরান মাহমুদুল দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ফিরেছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ চলচ্চিত্রের জন্য তারা সম্প্রতি একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন।

নতুন এই গানের শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন গায়ক ইমরান নিজেই। গত রবিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অনেকদিন পর একসঙ্গে কাজ করা নিয়ে ন্যানসি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর খুবই চমৎকার, যা শ্রোতাদের হৃদয়ে গেঁথে থাকবে। দীর্ঘ বিরতির পর মনের মতো একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে আমি বেশ আনন্দিত।’

অন্যদিকে ইমরান বলেন, ‘ন্যানসি বাংলা গানের একজন অনন্য কণ্ঠ। তার সঙ্গে দ্বৈত গান গাওয়া মানেই আমার কাছে বিশেষ কিছু। তাই নতুন এই গানটি করে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

‘শিকার’ একটি থ্রিলার ঘরানার চলচ্চিত্র। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে বড়দা মিঠু ও রাশেদ মামুন অপুসহ আরও অনেককে। জানা গেছে, ছবিটির পুরো শুটিং সম্পন্ন করতে এ সপ্তাহে নেপালে পাড়ি জমাবে পুরো টিম।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলা: ন্যানসি, ইমরান, প্লেব্যাক, গান, শিকার চলচ্চিত্র, অপু বিশ্বাস, কবির বকুল, বাংলা গান, বিনোদন, Nancy, Imran, Playback, Song, Shikar Film, Apu Biswas, Kabir Bakul, Bangla Song, Entertainment.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ বিরতির পর ফের প্লেব্যাকে ন্যানসি ও ইমরান

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বাংলা গানের জনপ্রিয় জুটি নাজমুন মুনিরা ন্যানসি ও ইমরান মাহমুদুল দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ফিরেছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ চলচ্চিত্রের জন্য তারা সম্প্রতি একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন।

নতুন এই গানের শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন গায়ক ইমরান নিজেই। গত রবিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অনেকদিন পর একসঙ্গে কাজ করা নিয়ে ন্যানসি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর খুবই চমৎকার, যা শ্রোতাদের হৃদয়ে গেঁথে থাকবে। দীর্ঘ বিরতির পর মনের মতো একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে আমি বেশ আনন্দিত।’

অন্যদিকে ইমরান বলেন, ‘ন্যানসি বাংলা গানের একজন অনন্য কণ্ঠ। তার সঙ্গে দ্বৈত গান গাওয়া মানেই আমার কাছে বিশেষ কিছু। তাই নতুন এই গানটি করে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

‘শিকার’ একটি থ্রিলার ঘরানার চলচ্চিত্র। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে বড়দা মিঠু ও রাশেদ মামুন অপুসহ আরও অনেককে। জানা গেছে, ছবিটির পুরো শুটিং সম্পন্ন করতে এ সপ্তাহে নেপালে পাড়ি জমাবে পুরো টিম।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত