নজর বিডি

দুরেফিশানের বিয়ের গুঞ্জন, মুখ খুললেন মেকআপ আর্টিস্ট

বিনোদন জগতে তারকাদের প্রেম, বিচ্ছেদ আর বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার পাকিস্তানের নেটদুনিয়ায় যা রটেছে, তা রীতিমতো বিনোদনপ্রেমীদের মনে ঝড় তুলেছে। হালের তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম নাকি চুটিয়ে প্রেম করছেন এক বিতর্কিত ইউটিউবারের সঙ্গে! শুধু প্রেমই নয়, জল নাকি বিয়ে পর্যন্ত গড়িয়েছে— সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো বেশ কিছু ভাইরাল পোস্টে এমনটাই দাবি করা হচ্ছে।

এর আগে দীর্ঘদিন ধরে সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মেতে ছিলেন ভক্তরা। ‘ইশক মুর্শিদ’ জুটির সেই অনস্ক্রিন রসায়নের চর্চা থিতু হতে না হতেই এবার যুক্ত হলো সম্পূর্ণ নতুন এক নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি করা হচ্ছে, পাকিস্তানের অন্যতম শীর্ষ ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার রজব ভাটের সঙ্গে ‘গোপন সম্পর্কে’ জড়িয়েছেন এই অভিনেত্রী। এমনকি তারা নাকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন।

ইনস্টাগ্রামের কিছু ভাইরাল পোস্টের সূত্র ধরে এই খবর হু হু করে ছড়িয়ে পড়লেও ভক্তদের একটি বড় অংশ একে শুধু ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে এই গুঞ্জনের মাঝে জল ঘোলা করেছে দুরেফিশানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট যশওয়া আনজুমের একটি মন্তব্য।

ভাইরাল হওয়া এমন একটি পোস্টের নিচে নিজের ক্ষোভ উগরে দিয়ে যশওয়া মন্তব্য করেন, “এগুলো দেখার এবং শোনার আগে আমি কেন অন্ধ এবং বধির হয়ে গেলাম না? আমি এটা সহ্য করতে পারছি না। এটি আমার শোনা সবচেয়ে বাজে খবর। আর এই মানুষকে বিয়ে করা? একেবারেই না। কোটি বছরেও নয়।”

মেকআপ আর্টিস্টের এমন কড়া মন্তব্যের পর নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, এই বিয়ের গুঞ্জন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের সস্তা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। অবশ্য এই পুরো নাটকীয় বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দুরেফিশান সেলিম বা রজব ভাট— কেউই প্রকাশ্যে কোনো মুখ খোলেননি।

উল্লেখ্য, ২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে দুরেফিশান সেলিমের। এরপর ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ এবং ‘সানওয়াল ইয়ার পিয়া’র মতো ব্লকবাস্টার নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে ঝুলিতে পুরেছেন মর্যাদাপূর্ণ ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়নও।

বিষয় : নজরবিডি সংবাদ দুরেফিশান সেলিম, রজব ভাট, বিয়ের গুঞ্জন, পাকিস্তানি নাটক, বিনোদন সংবাদ, মেকআপ আর্টিস্ট, সোশ্যাল মিডিয়া ভাইরাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দুরেফিশানের বিয়ের গুঞ্জন, মুখ খুললেন মেকআপ আর্টিস্ট

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বিনোদন জগতে তারকাদের প্রেম, বিচ্ছেদ আর বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার পাকিস্তানের নেটদুনিয়ায় যা রটেছে, তা রীতিমতো বিনোদনপ্রেমীদের মনে ঝড় তুলেছে। হালের তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম নাকি চুটিয়ে প্রেম করছেন এক বিতর্কিত ইউটিউবারের সঙ্গে! শুধু প্রেমই নয়, জল নাকি বিয়ে পর্যন্ত গড়িয়েছে— সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো বেশ কিছু ভাইরাল পোস্টে এমনটাই দাবি করা হচ্ছে।

এর আগে দীর্ঘদিন ধরে সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মেতে ছিলেন ভক্তরা। ‘ইশক মুর্শিদ’ জুটির সেই অনস্ক্রিন রসায়নের চর্চা থিতু হতে না হতেই এবার যুক্ত হলো সম্পূর্ণ নতুন এক নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি করা হচ্ছে, পাকিস্তানের অন্যতম শীর্ষ ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার রজব ভাটের সঙ্গে ‘গোপন সম্পর্কে’ জড়িয়েছেন এই অভিনেত্রী। এমনকি তারা নাকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন।

ইনস্টাগ্রামের কিছু ভাইরাল পোস্টের সূত্র ধরে এই খবর হু হু করে ছড়িয়ে পড়লেও ভক্তদের একটি বড় অংশ একে শুধু ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে এই গুঞ্জনের মাঝে জল ঘোলা করেছে দুরেফিশানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট যশওয়া আনজুমের একটি মন্তব্য।

ভাইরাল হওয়া এমন একটি পোস্টের নিচে নিজের ক্ষোভ উগরে দিয়ে যশওয়া মন্তব্য করেন, “এগুলো দেখার এবং শোনার আগে আমি কেন অন্ধ এবং বধির হয়ে গেলাম না? আমি এটা সহ্য করতে পারছি না। এটি আমার শোনা সবচেয়ে বাজে খবর। আর এই মানুষকে বিয়ে করা? একেবারেই না। কোটি বছরেও নয়।”

মেকআপ আর্টিস্টের এমন কড়া মন্তব্যের পর নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, এই বিয়ের গুঞ্জন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের সস্তা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। অবশ্য এই পুরো নাটকীয় বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দুরেফিশান সেলিম বা রজব ভাট— কেউই প্রকাশ্যে কোনো মুখ খোলেননি।

উল্লেখ্য, ২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে দুরেফিশান সেলিমের। এরপর ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ এবং ‘সানওয়াল ইয়ার পিয়া’র মতো ব্লকবাস্টার নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে ঝুলিতে পুরেছেন মর্যাদাপূর্ণ ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়নও।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত