নজর বিডি

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

রাজধানীর আদাবরের নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক শেষে প্রতিপক্ষের হামলায় আবুল বাসার বাদশা (৩০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সাদ্দাম হোসেন নামে অপর এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। নিহত আবুল বাসার আদাবর নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন ব্রাজিল বনাম জাপান ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্থানীয় কয়েক যুবকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় আদাবর থানা বিএনপির সদস্য হাবিব স্থানীয় ব্যবসায়ী মজনুর ছেলে নীরবকে চড়-থাপ্পড় মারলে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি গড়ায় মারামারি ও পাল্টাপাল্টি অভিযোগ পর্যন্ত।

এরই ধারাবাহিকতায় বুধবার (১ জুলাই) রাতে বিরোধ মীমাংসার জন্য নবোদয় বাজারে একটি সালিশি বৈঠক বসে। বৈঠক শেষে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত মাসুম, রবিন, নাহিদ, রিপন, নিরবসহ কয়েকজন ধারালো অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আবুল বাসার বাদশা ও সাদ্দাম হোসেন গুরুতর জখম হন। 

উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। হামলাকারীরা স্থানীয় ১০০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিরাজের অনুসারী বলে জানা গেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর আদাবরের নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক শেষে প্রতিপক্ষের হামলায় আবুল বাসার বাদশা (৩০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সাদ্দাম হোসেন নামে অপর এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। নিহত আবুল বাসার আদাবর নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন ব্রাজিল বনাম জাপান ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্থানীয় কয়েক যুবকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় আদাবর থানা বিএনপির সদস্য হাবিব স্থানীয় ব্যবসায়ী মজনুর ছেলে নীরবকে চড়-থাপ্পড় মারলে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি গড়ায় মারামারি ও পাল্টাপাল্টি অভিযোগ পর্যন্ত।

এরই ধারাবাহিকতায় বুধবার (১ জুলাই) রাতে বিরোধ মীমাংসার জন্য নবোদয় বাজারে একটি সালিশি বৈঠক বসে। বৈঠক শেষে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত মাসুম, রবিন, নাহিদ, রিপন, নিরবসহ কয়েকজন ধারালো অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আবুল বাসার বাদশা ও সাদ্দাম হোসেন গুরুতর জখম হন। 

উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। হামলাকারীরা স্থানীয় ১০০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিরাজের অনুসারী বলে জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত