নজর বিডি

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘সোনালী সন্ধ্যা’ এবার টিভি পর্দায়

বর্তমান সময়ের জনপ্রিয় তারকা প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তাদের এক মঞ্চে দেখতে পাওয়ার সুযোগ পাচ্ছেন দর্শকরা। মালয়েশিয়ায় প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত ‘সোনালী সন্ধ্যা’ নামের অনুষ্ঠানটি এবার দেখা যাবে এনটিভির পর্দায়। চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল অনুষ্ঠানটি প্রচার করা হবে।

আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিতব্য ‘সোনালী সন্ধ্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। এই তিন তারকা ছাড়াও অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান ও তমা মির্জাসহ আরও অনেককে। ২৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই লাইভ পারফর্মেন্সটি যারা সরাসরি দেখার সুযোগ পাননি, তারা এবার ঘরে বসেই তা উপভোগ করতে পারবেন।

এছাড়া এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এবং মৌসুমী মৌয়ের উপস্থাপনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। 

চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ পূজা চেরী, প্রীতম হাসান, জেফার রহমান, এনটিভি, প্রতিষ্ঠাবার্ষিকী, সোনালী সন্ধ্যা, বিনোদন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘সোনালী সন্ধ্যা’ এবার টিভি পর্দায়

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বর্তমান সময়ের জনপ্রিয় তারকা প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তাদের এক মঞ্চে দেখতে পাওয়ার সুযোগ পাচ্ছেন দর্শকরা। মালয়েশিয়ায় প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত ‘সোনালী সন্ধ্যা’ নামের অনুষ্ঠানটি এবার দেখা যাবে এনটিভির পর্দায়। চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল অনুষ্ঠানটি প্রচার করা হবে।

আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিতব্য ‘সোনালী সন্ধ্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। এই তিন তারকা ছাড়াও অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান ও তমা মির্জাসহ আরও অনেককে। ২৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই লাইভ পারফর্মেন্সটি যারা সরাসরি দেখার সুযোগ পাননি, তারা এবার ঘরে বসেই তা উপভোগ করতে পারবেন।

এছাড়া এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এবং মৌসুমী মৌয়ের উপস্থাপনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। 

চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত