নজর বিডি

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিল্পী সমিতির নির্বাচনে শিরিন শিলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে শুক্রবার (৩ জুলাই) এফডিসি প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই তারকাদের উপস্থিতিতে মুখর পুরো এফডিসি। এই নির্বাচনে কার্যকরী সদস্য পদে ‘শিবা সানু-জয় চৌধুরী’ পরিষদ থেকে ২২ নম্বর ব্যালট নিয়ে লড়ছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

নির্বাচনী মাঠে ভোটারদের মন জয় করতে এদিন দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এফডিসি প্রাঙ্গণে গণমাধ্যমের ক্যামেরার সামনে এলেও নির্বাচনী ব্যস্ততার কারণে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান তিনি। সাংবাদিকদের বিনয়ের সঙ্গে এড়িয়ে নিজের ভোটারদের দিকে ছুটে যাওয়ার সময় শিরিন শিলা বলেন, "ভাই, আমার ভোটাররা সব চলে যাচ্ছে। আজকে কথা হচ্ছে—নো ইন্টারভিউ, নো ক্যামেরার সামনে। আজকে আমার ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি।"

সাক্ষাৎকার দেওয়ার চেয়ে নিজের ভোটারদের সঙ্গে জনসংযোগ এবং তাদের সমর্থন আদায়েই পুরোটা সময় তৎপর দেখা গেছে এই অভিনেত্রীকে।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এফডিসি প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু, সঙ্গে আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। এছাড়া আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখা শিরিন শিলা তার অভিনয় ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। প্রথম চলচ্চিত্রের জন্যই তিনি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ চলচ্চিত্র শিল্পী সমিতি, নির্বাচন ২০২৬, শিরিন শিলা, এফডিসি, শিল্পী সমিতির ভোট, চলচ্চিত্র সংবাদ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিল্পী সমিতির নির্বাচনে শিরিন শিলা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে শুক্রবার (৩ জুলাই) এফডিসি প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই তারকাদের উপস্থিতিতে মুখর পুরো এফডিসি। এই নির্বাচনে কার্যকরী সদস্য পদে ‘শিবা সানু-জয় চৌধুরী’ পরিষদ থেকে ২২ নম্বর ব্যালট নিয়ে লড়ছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

নির্বাচনী মাঠে ভোটারদের মন জয় করতে এদিন দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এফডিসি প্রাঙ্গণে গণমাধ্যমের ক্যামেরার সামনে এলেও নির্বাচনী ব্যস্ততার কারণে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান তিনি। সাংবাদিকদের বিনয়ের সঙ্গে এড়িয়ে নিজের ভোটারদের দিকে ছুটে যাওয়ার সময় শিরিন শিলা বলেন, "ভাই, আমার ভোটাররা সব চলে যাচ্ছে। আজকে কথা হচ্ছে—নো ইন্টারভিউ, নো ক্যামেরার সামনে। আজকে আমার ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি।"

সাক্ষাৎকার দেওয়ার চেয়ে নিজের ভোটারদের সঙ্গে জনসংযোগ এবং তাদের সমর্থন আদায়েই পুরোটা সময় তৎপর দেখা গেছে এই অভিনেত্রীকে।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এফডিসি প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু, সঙ্গে আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। এছাড়া আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখা শিরিন শিলা তার অভিনয় ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। প্রথম চলচ্চিত্রের জন্যই তিনি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত