নজর বিডি

হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান? মুখ খুললেন ফারাহ

বলিউডের জনপ্রিয় জুটি হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের একটি বহুল আলোচিত গুঞ্জন অবশেষে স্পষ্ট করলেন সুজানের বোন ফারাহ খান আলি। বিচ্ছেদের সময় হৃতিকের কাছ থেকে সুজানের ৪০০ কোটি রুপি খোরপোশ নেওয়ার যে দাবিটি বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে, তাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গহনা ডিজাইনার ফারাহ খান আলি দুঃখ প্রকাশ করে বলেন, "আজও যখন মানুষ বলে সুজান ৪০০ কোটি রুপি নিয়েছে, তখন খুব খারাপ লাগে। এটি একেবারেই সত্য নয়। তারা পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদ করেছেন, যেখানে কোনো আর্থিক লেনদেন বা খোরপোশের বিষয় ছিল না।"

ফারাহ আরও জানান, বিচ্ছেদের এত বছর পরেও হৃতিকের পরিবারের সঙ্গে সুজানের সুসম্পর্ক বজায় রয়েছে। এমনকি হৃতিকের বাবা-মা রাকেশ রোশন ও পিঙ্কি রোশনের সঙ্গে সুজানের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক অটুট আছে।

২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি দীর্ঘ ১৪ বছর সংসার করার পর ২০১৪ সালের নভেম্বরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময়কার হাই-প্রোফাইল এই বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেললেও সুজান কখনো এসব নিয়ে জনসম্মুখে মাথা ঘামাননি। 

ফারাহর ভাষ্যমতে, সুজান সে সময় তাকে বলেছিলেন যে, বাইরের মানুষ তার সম্পর্কে কী ভাবল তা নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান? মুখ খুললেন ফারাহ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

বলিউডের জনপ্রিয় জুটি হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের একটি বহুল আলোচিত গুঞ্জন অবশেষে স্পষ্ট করলেন সুজানের বোন ফারাহ খান আলি। বিচ্ছেদের সময় হৃতিকের কাছ থেকে সুজানের ৪০০ কোটি রুপি খোরপোশ নেওয়ার যে দাবিটি বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে, তাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গহনা ডিজাইনার ফারাহ খান আলি দুঃখ প্রকাশ করে বলেন, "আজও যখন মানুষ বলে সুজান ৪০০ কোটি রুপি নিয়েছে, তখন খুব খারাপ লাগে। এটি একেবারেই সত্য নয়। তারা পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদ করেছেন, যেখানে কোনো আর্থিক লেনদেন বা খোরপোশের বিষয় ছিল না।"

ফারাহ আরও জানান, বিচ্ছেদের এত বছর পরেও হৃতিকের পরিবারের সঙ্গে সুজানের সুসম্পর্ক বজায় রয়েছে। এমনকি হৃতিকের বাবা-মা রাকেশ রোশন ও পিঙ্কি রোশনের সঙ্গে সুজানের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক অটুট আছে।

২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি দীর্ঘ ১৪ বছর সংসার করার পর ২০১৪ সালের নভেম্বরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময়কার হাই-প্রোফাইল এই বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেললেও সুজান কখনো এসব নিয়ে জনসম্মুখে মাথা ঘামাননি। 

ফারাহর ভাষ্যমতে, সুজান সে সময় তাকে বলেছিলেন যে, বাইরের মানুষ তার সম্পর্কে কী ভাবল তা নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত