রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় মোঃ আনোয়ার হোসেন সাঈদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
শনিবার (০৪ জুলাই) ভোরে তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে রাজধানীর পল্লবী থানাধীন থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় ভিকটিম বাথরুম থেকে ফেরার পথে অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদ তার মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে মারধর করার পাশাপাশি মুখে বালিশ চেপে শ্বাসরোধ করে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। পরবর্তীতে তাকে বিবস্ত্র অবস্থায় একটি পানির হাউজে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে ভোরে অজু করতে আসা স্থানীয় এক ব্যক্তি হাউজে ভিকটিমকে অচেতন ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এসে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদ দীর্ঘদিন ধরেই ভিকটিমকে বিভিন্নভাবে উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার পর স্থানীয় জনতা তাকে ধাওয়া করে আটক করে এবং খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন