অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের এক নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন। বিচ্ছেদের তিন মাসের মাথায় তিনি জানালেন, কেবল বিয়েই করেননি, বরং তিনি মা হতে চলেছেন।
সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মের অনুষ্ঠানে স্বামী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে হাজির হয়ে প্রথমবারের মতো নিজের বেবিবাম্প প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে মৌসুমী হামিদ জানান, সবাইকে চমক দেওয়ার জন্যই তিনি পরিকল্পিতভাবে স্বামী ও সন্তানের বিষয়টি সামনে এনেছেন। জীবনের এই নতুন যাত্রার জন্য তিনি ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।
স্বামী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে বিয়ের বিষয়ে মৌসুমী বলেন, তাদের পরিচয় প্রায় ১৪ বছরের পুরোনো। তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। দীর্ঘদিনের বোঝাপড়া ও বন্ধুত্বের কারণেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। যদিও বিয়ের তারিখ বা বিস্তারিত সময় তিনি উল্লেখ করেননি, তবে এটিই যে তার দ্বিতীয় বিয়ে, তা পরিষ্কার।
এর আগে গত মার্চ মাসের শেষের দিকে মৌসুমী হামিদ জানিয়েছিলেন যে, আবু সাইয়িদ রানার সাথে তার সংসার ভেঙে গেছে এবং বছরের শুরু থেকেই তারা আলাদা থাকছেন।
সেই রেশ না কাটতেই মৌসুমীর মা হওয়ার খবরটি বিনোদন অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কদিন ধরেই তার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত তিনি নিজেই নিশ্চিত করলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন