দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ঐতিহাসিক ব্যক্তিত্ব ‘সিস্টার নিবেদিতা’র জীবনভিত্তিক বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
সিস্টার নিবেদিতার চরিত্রে অভিনয়কে অভিনেত্রী কেবল একটি কাজ হিসেবে দেখছেন না, বরং একে ‘আহ্বান’ হিসেবে বর্ণনা করেছেন। সেলিনা বলেন, “রামকমল মুখোপাধ্যায়ের মতো দূরদর্শী নির্মাতার সঙ্গে কাজ করা আমার জন্য অনন্য এক অভিজ্ঞতা। এই চরিত্রে মিশে যেতে আমি নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছি।”
অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই তিনি সিস্টার নিবেদিতার কথা শুনে বড় হয়েছেন। শৈশবে বাবা-মায়ের সাথে পশ্চিমবঙ্গ ও দার্জিলিং ভ্রমণের সময় তারা ‘রায় ভিলা’য় থামতেন, যেখানে নিবেদিতা জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন। সেলিনা বিস্ময় প্রকাশ করে বলেন, “কখনও ভাবিনি যে একদিন আমিই এই মহীয়সী নারীর চরিত্রে অভিনয় করব।”
১৮৬৭ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী মার্গারেট এলিজাবেথ নোবেল স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করে ‘নিবেদিতা’ নাম ধারণ করেন। নারীর ক্ষমতায়ন ও সমাজসেবায় তার অবদান অবিস্মরণীয়। তার সেই বর্ণিল জীবন এবার ফুটে উঠবে সেলিনা জেটলির অভিনয়ের মাধ্যমে।
দীর্ঘদিন পর প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখার অপেক্ষায় আছেন তার ভক্তরা। তবে ছবিটিতে সেলিনা ছাড়া আর কারা অভিনয় করছেন এবং এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন