নজর বিডি

বিয়ের পরই গৌরিকে নিয়ে নাচে মেতে উঠলেন আমির খান

দীর্ঘ দুই বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড তারকা আমির খান ও তার প্রেমিকা গৌরি স্প্রাট।

রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে অত্যন্ত ঘরোয়া ও সুশৃঙ্খল পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করেন এই তারকা জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অতিথিদের করতালির মাঝে এক রোমান্টিক নাচে মেতে ওঠেন আমির ও গৌরি। একে অপরকে জড়িয়ে ধরে নাচের সেই মুহূর্তে তাদের চোখে-মুখে ছিল আনন্দের অমলিন হাসি।

বিয়ের এই আনন্দঘন মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম প্রকাশ করেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু ও ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে তিনি নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লেখেন, “প্রিয় আমির ভাই এবং গৌরি, তোমাদের বিবাহিত জীবনের পথচলা ভালোবাসা, সুখ ও একতায় ভরে উঠুক—এই কামনাই করি।”

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আমিরের এই বিশেষ দিনে তার পাশে ছিলেন বড় ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান। এছাড়াও আমিরের ছোট ছেলে আজাদ রাও খান এবং গৌরির সন্তানও অনুষ্ঠানে উপস্থিত ছিল। নাচ শেষে নবদম্পতিকে একে অপরকে আবেগঘন আলিঙ্গনে আবদ্ধ করতে দেখা যায়, আর ভিডিওর শেষ অংশে আমিরকে চিরচেনা রসিক মেজাজে দেখা গেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পরই গৌরিকে নিয়ে নাচে মেতে উঠলেন আমির খান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ দুই বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড তারকা আমির খান ও তার প্রেমিকা গৌরি স্প্রাট।

রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে অত্যন্ত ঘরোয়া ও সুশৃঙ্খল পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করেন এই তারকা জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অতিথিদের করতালির মাঝে এক রোমান্টিক নাচে মেতে ওঠেন আমির ও গৌরি। একে অপরকে জড়িয়ে ধরে নাচের সেই মুহূর্তে তাদের চোখে-মুখে ছিল আনন্দের অমলিন হাসি।

বিয়ের এই আনন্দঘন মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম প্রকাশ করেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু ও ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে তিনি নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লেখেন, “প্রিয় আমির ভাই এবং গৌরি, তোমাদের বিবাহিত জীবনের পথচলা ভালোবাসা, সুখ ও একতায় ভরে উঠুক—এই কামনাই করি।”

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আমিরের এই বিশেষ দিনে তার পাশে ছিলেন বড় ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান। এছাড়াও আমিরের ছোট ছেলে আজাদ রাও খান এবং গৌরির সন্তানও অনুষ্ঠানে উপস্থিত ছিল। নাচ শেষে নবদম্পতিকে একে অপরকে আবেগঘন আলিঙ্গনে আবদ্ধ করতে দেখা যায়, আর ভিডিওর শেষ অংশে আমিরকে চিরচেনা রসিক মেজাজে দেখা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত