বয়স ৭১। বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে অসুস্থতা বা বয়স—কোনো কিছুই তার সংগীতপিপাসু মনকে দমাতে পারেনি। গানেই যার প্রাণ, তাই সুস্থ বোধ করলেই তিনি মেতে ওঠেন নতুন সুরের মূর্ছনায়। সেই ধারাবাহিকতায় আবারও নতুন একটি গানে কণ্ঠ দিলেন এই কিংবদন্তি শিল্পী।
শনিবার ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত না হলেও কথা লিখেছেন জমাদ্দার সবুজ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী সালমান রাজ।
নতুন এই গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাবিনা ইয়াসমিন এক ভিডিও বার্তায় বলেন, “আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই গানটি যখন হাতে পেলাম, সুর ও কথা—দুটিই আমার খুব ভালো লেগেছে। জীবন ওয়াসিফ একজন মেধাবী সুরকার। আমি চাই তার নাম চারদিকে ছড়িয়ে পড়ুক এবং সে আরও ভালো ভালো কাজ উপহার দিক। আশা করছি, তার সঙ্গে ভবিষ্যতে আরও কাজ হবে।”
উল্লেখ্য, সমসাময়িক অনেক শিল্পীকে হারালেও সাবিনা ইয়াসমিনের সুরেলা কণ্ঠ এখনো চিরসবুজ। নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করতে দেখা যায় তাকে। বরেণ্য এই শিল্পীর নতুন গানের খবরে বরাবরই তার ভক্ত-শ্রোতাদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন