ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আলভীর পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম এবং রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন আইনজীবী হারুন অর রশীদ।
এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আলভীকে কারাগারে পাঠান। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে গত ২৪ জুন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এছাড়া মামলার অপর আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
উল্লেখ্য, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার দিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে প্ররোচনার মামলাটি দায়ের করেন। মামলায় আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন