নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

পল্লী উন্নয়নে অবদান রাখাদের সম্মাননা, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিম।

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এস. এম. মাহাতাব উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিয়া আরিফুল আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আন্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। এছাড়া বক্তব্য দেন খান্দারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম মুন্সী।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় ; ছবি: নজরবিডি ডট কম

সফল ঋণ কার্যক্রমে মো. সাহিদুল ইসলাম মুন্সী, সফল উন্নয়ন উদ্যোক্তা হিসেবে ডুমুরিয়া খামার বাড়ির (পোল্ট্রি ফার্ম) মোছা. তামান্না বেগম, দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইন্দুহাটীর সংগীতা রায়, ক্ষুদ্রঋণের সফল ব্যবহারে গোপিনাপুরের বাসার, পল্লী উন্নয়ন উদ্যোক্তা হিসেবে কাওয়ালদিয়ার মো. আক্কাস ফকির, ভাবড়াশুর মহিলা দলের কোয়েল ফার্মের কনা আক্তার, স্থানীয় খাদ্য প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে কেন্দুয়া মধ্যপাড়ার সাহিদা বেগম এবং সর্বোচ্চ পুঁজি গঠনে কাজী আবু সামাকে পুরস্কৃত করা হয়।

সফল ঋণ কার্যক্রমে মো. সাহিদুল ইসলাম মুন্সী সহ অন্যান্যদের পুরস্কৃত করা হয়

এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সরকারি টেংরাখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া হিমিকা প্রথম, সরকারি নগর সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের প্রকৃতি মৌলিক দ্বিতীয় এবং সরকারি কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সুলতানা তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমান, আবুল কালাম আজাদ ও জালাল উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের আওতাধীন বিভিন্ন ইউনিয়নের সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত