নজর বিডি

‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এখন মালদ্বীপে অবকাশ যাপনে ব্যস্ত। নীল জলরাশির মাঝে ভ্রমণের চমৎকার সব মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি। তবে ভ্রমণের ছবি ছাপিয়ে বর্তমানে নেটপাড়ায় শোরগোল ফেলেছে কেয়া পায়েলের একটি ভাইরাল হওয়া ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক রহস্যময় যুবকের সঙ্গে পাশাপাশি বসে খাবার খাচ্ছেন এই অভিনেত্রী। আড্ডা আর গল্পের ফাঁকে যুবকটিকে পরম যত্নে খাইয়ে দিতে দেখা যায় তাকে। এই দৃশ্য ভাইরাল হওয়ার পরপরই নেটিজেনদের ধারণা, এটি কেবল ভ্রমণ নয়, বরং কোনো ‘প্রেমের সফর’।

গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে কেয়া পায়েল ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’। তার এই রহস্যময় ক্যাপশন যেন আগুনে ঘি ঢেলেছে। ভক্তরা মনে করছেন, ভিডিওতে দেখা সেই যুবকই হয়তো অভিনেত্রীর ‘প্রথম ভালোবাসা’। পায়েলের পোস্টের কমেন্ট বক্সেও ভক্তরা নিজেদের মতামত জানাচ্ছেন; কেউ বলছেন প্রথম ভালোবাসা ভোলা অসম্ভব, আবার কেউ জানতে চাইছেন সেই রহস্যময় ব্যক্তিটি কে।

এখন পর্যন্ত এই ভিডিও বা পোস্ট সম্পর্কে অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, মালদ্বীপের এই নীল জলরাশির মাঝে তার এই ‘প্রথম ভালোবাসা’র রহস্য কেবলই প্রচারণার অংশ নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত—তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

বিষয় : নজরবিডি সংবাদ কেয়া পায়েল, বিনোদন, মালদ্বীপ ভ্রমণ, ভাইরাল ভিডিও, প্রথম ভালোবাসা, নাটক, শোবিজ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এখন মালদ্বীপে অবকাশ যাপনে ব্যস্ত। নীল জলরাশির মাঝে ভ্রমণের চমৎকার সব মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি। তবে ভ্রমণের ছবি ছাপিয়ে বর্তমানে নেটপাড়ায় শোরগোল ফেলেছে কেয়া পায়েলের একটি ভাইরাল হওয়া ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক রহস্যময় যুবকের সঙ্গে পাশাপাশি বসে খাবার খাচ্ছেন এই অভিনেত্রী। আড্ডা আর গল্পের ফাঁকে যুবকটিকে পরম যত্নে খাইয়ে দিতে দেখা যায় তাকে। এই দৃশ্য ভাইরাল হওয়ার পরপরই নেটিজেনদের ধারণা, এটি কেবল ভ্রমণ নয়, বরং কোনো ‘প্রেমের সফর’।

গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে কেয়া পায়েল ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’। তার এই রহস্যময় ক্যাপশন যেন আগুনে ঘি ঢেলেছে। ভক্তরা মনে করছেন, ভিডিওতে দেখা সেই যুবকই হয়তো অভিনেত্রীর ‘প্রথম ভালোবাসা’। পায়েলের পোস্টের কমেন্ট বক্সেও ভক্তরা নিজেদের মতামত জানাচ্ছেন; কেউ বলছেন প্রথম ভালোবাসা ভোলা অসম্ভব, আবার কেউ জানতে চাইছেন সেই রহস্যময় ব্যক্তিটি কে।

এখন পর্যন্ত এই ভিডিও বা পোস্ট সম্পর্কে অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, মালদ্বীপের এই নীল জলরাশির মাঝে তার এই ‘প্রথম ভালোবাসা’র রহস্য কেবলই প্রচারণার অংশ নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত—তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত