যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব’। আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বাউল সংগীতের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল ও ডলি মণ্ডল। তাদের অংশগ্রহণ এবারের উৎসবের মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউকে ম্যানেজমেন্ট কলেজ (যুক্তরাজ্য), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই উৎসবটি আয়োজিত হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়।
১০ জুলাই: ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজে উৎসবের উদ্বোধন। ১৫ জুলাই: স্কটল্যান্ডে বাউল ও লোকসংগীত বিষয়ক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ জুলাই: লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা।১৯ জুলাই: লন্ডন টাউন হলে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।
শফি মণ্ডল ও ডলি মণ্ডল ছাড়াও এই উৎসবে সংগীত পরিবেশন করবেন সরদার হীরক রাজা ও জোহরা জমি। এতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীদের পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে বাউল শফি মণ্ডল বলেন, "লোকসংগীত একটি দেশের সাংস্কৃতিক মেরুদণ্ড। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের লোকঐতিহ্য ও বাউল দর্শনের সঙ্গে বিশ্বের মানুষের একটি সুন্দর সাংস্কৃতিক সংযোগ তৈরি হবে।"
উৎসবের আহ্বায়ক এবং উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা জানান, বাঙালির নিজস্ব সাংস্কৃতিক পরিচয় বিশ্বদরবারে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। আবহমানকাল থেকে লোকসংগীত যে মানবতা ও সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের প্রত্যাশা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন