নজর বিডি

কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি

বলিউডের দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। এর চতুর্থ কিস্তি মুক্তি পাবে ১০ জুলাই। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরিদের সঙ্গে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। 

ছবিটির ‘শাড়ি’ গানে তার পারফর্মেন্স নিয়ে চর্চা হচ্ছে। এ চর্চার বড় অংশে রয়েছে সমালোচনা। কারণ, তিনি অন্য সব অভিনেত্রীর মতো স্লিম নন। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অঞ্জলি। তার মতে, সমাজ এখনো তার কাজের আগে ওজনটাই দেখে।

ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, "সমাজ এখনও এমনই। মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে। যত দিন এমনটা চলবে, তত দিন আমি কাজ করে যাব, যাতে প্রমাণ করতে পারি—এই ধারণাটা ভুল।"

অঞ্জলির মতে, প্রচলিত নায়িকার ছাঁচে না-ফেলা নারীদের জন্য অর্থবহ চরিত্র লেখার ক্ষেত্রে নির্মাতাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, "নারীদের জন্য আরও ভালো চরিত্র লেখার ক্ষেত্রে এখনও অনেক কিছু করার বাকি। আমি সেটাই বদলাতে চাই। মানুষ আমাকে যত বেশি দেখবে, তাদের দৃষ্টিভঙ্গিও তত বদলাবে। তখন তারা বুঝবে, একজন অভিনেত্রীর শরীর নয়, তার অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে চরিত্র লেখা সম্ভব।"

অবশ্য কেবল স্থূলতাই নয়, চেহারা নিয়েও সমাজের বিদ্রূপ শুনতে হয় মানুষের। তার ভাষ্য, "শুধু মোটা হওয়ার জন্য নয়, কেউ কেউ রোগা হওয়ার জন্যও অপমানিত হয়। গায়ের রং, মাথায় চুল না থাকা, চেহারা, পোশাক, এমনকি কোন ব্র্যান্ডের পোশাক পরছে—এসব নিয়েও মানুষকে হেয় করা হয়। সত্যি বলতে, হয়তো এমন সময় কোনো দিনই আসবে না, যখন এসব পুরোপুরি বন্ধ হবে। তবে আমরা অন্তত এসব বিষয়কে ভিন্নভাবে তুলে ধরে মানুষকে নতুনভাবে ভাবতে শেখাতে পারি।"

সোশ্যাল মিডিয়ায় অঞ্জলিকে নিয়ে যে সমালোচনা বা ট্রল হয়, তা নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। তিনি বলেন, "আমরা জানতাম ট্রলিং হবে। তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং বিষয়টিকে বেশি গুরুত্ব দিইনি। নিন্দুকদের যত বেশি গুরুত্ব দেবেন, তারা তত বেশি নিন্দা করবে। গুরুত্ব না দিলেই ভালো।"

বিষয় : নজরবিডি সংবাদ বলিউড, অঞ্জলি আনন্দ, ধামাল ৪, শাড়ি গান, বডি শেমিং, অভিনয় দক্ষতা, ট্রলিং, বলিউড অভিনেত্রী, বিনোদন নিউজ, ইন্ডিয়া টুডে ইন্টারভিউ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

বলিউডের দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। এর চতুর্থ কিস্তি মুক্তি পাবে ১০ জুলাই। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরিদের সঙ্গে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। 

ছবিটির ‘শাড়ি’ গানে তার পারফর্মেন্স নিয়ে চর্চা হচ্ছে। এ চর্চার বড় অংশে রয়েছে সমালোচনা। কারণ, তিনি অন্য সব অভিনেত্রীর মতো স্লিম নন। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অঞ্জলি। তার মতে, সমাজ এখনো তার কাজের আগে ওজনটাই দেখে।

ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, "সমাজ এখনও এমনই। মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে। যত দিন এমনটা চলবে, তত দিন আমি কাজ করে যাব, যাতে প্রমাণ করতে পারি—এই ধারণাটা ভুল।"

অঞ্জলির মতে, প্রচলিত নায়িকার ছাঁচে না-ফেলা নারীদের জন্য অর্থবহ চরিত্র লেখার ক্ষেত্রে নির্মাতাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, "নারীদের জন্য আরও ভালো চরিত্র লেখার ক্ষেত্রে এখনও অনেক কিছু করার বাকি। আমি সেটাই বদলাতে চাই। মানুষ আমাকে যত বেশি দেখবে, তাদের দৃষ্টিভঙ্গিও তত বদলাবে। তখন তারা বুঝবে, একজন অভিনেত্রীর শরীর নয়, তার অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে চরিত্র লেখা সম্ভব।"

অবশ্য কেবল স্থূলতাই নয়, চেহারা নিয়েও সমাজের বিদ্রূপ শুনতে হয় মানুষের। তার ভাষ্য, "শুধু মোটা হওয়ার জন্য নয়, কেউ কেউ রোগা হওয়ার জন্যও অপমানিত হয়। গায়ের রং, মাথায় চুল না থাকা, চেহারা, পোশাক, এমনকি কোন ব্র্যান্ডের পোশাক পরছে—এসব নিয়েও মানুষকে হেয় করা হয়। সত্যি বলতে, হয়তো এমন সময় কোনো দিনই আসবে না, যখন এসব পুরোপুরি বন্ধ হবে। তবে আমরা অন্তত এসব বিষয়কে ভিন্নভাবে তুলে ধরে মানুষকে নতুনভাবে ভাবতে শেখাতে পারি।"

সোশ্যাল মিডিয়ায় অঞ্জলিকে নিয়ে যে সমালোচনা বা ট্রল হয়, তা নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। তিনি বলেন, "আমরা জানতাম ট্রলিং হবে। তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং বিষয়টিকে বেশি গুরুত্ব দিইনি। নিন্দুকদের যত বেশি গুরুত্ব দেবেন, তারা তত বেশি নিন্দা করবে। গুরুত্ব না দিলেই ভালো।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত