স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে নতুন করে ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২৫ (সংশোধিত) অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটির সুপারিশ করা গল্প, চিত্রনাট্য, প্রকল্প প্রস্তাব ও আবেদন পর্যালোচনা করে অনুদান বরাদ্দ এবং এ-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ কমিটি।
কমিটির সভাপতি করা হয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে। সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক, বাংলাদেশ প্রেসক্লাবের আজীবন সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ, অভিনেত্রী চাঁদনী, অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল এবং লেখক মো. আরিফুর রহমান। চলচ্চিত্র-২ শাখার যুগ্মসচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ প্রেসক্লাবের আজীবন সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ
৯ জুলাই ২০২৬ (২৫ আষাঢ় ১৪৩৩) জারি করা এ প্রজ্ঞাপন জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন