নজর বিডি

বিশ্বকাপে মরক্কোর বিদায়ে আবেগপ্রবণ নোরা ফাতেহি

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে মরক্কোর বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। নিজের দেশের এমন বিদায়ে গভীরভাবে আবেগপ্রবণ ও মর্মাহত হয়েছেন মরক্কো বংশোদ্ভূত তারকা নোরা ফাতেহি। ম্যাচ শেষে স্টেডিয়ামে বসে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

ভিডিও বার্তায় নোরা বলেন, "আজ আমার জন্য বিশ্বকাপের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এটি অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। মরক্কো হেরে যাওয়ায় আমি ভীষণ মর্মাহত, তবে ফ্রান্স অবশ্যই একটি শক্তিশালী দল। কোয়ার্টার ফাইনালে পৌঁছে এত চমৎকার খেলার জন্য আমি মরক্কো দলের প্রতি অত্যন্ত গর্বিত। যারা আমার মতোই মন থেকে দলের জন্য সমর্থন জুগিয়েছেন, তাদের সবাইকে নিয়ে আমি গর্ববোধ করছি।"

মরক্কোর ফুটবলের প্রতি নোরার টান দীর্ঘদিনের। ২০২২ সালের বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ সালের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে নিয়মিত দেখা গেছে এই নৃত্যশিল্পীকে। মরক্কোর প্রতিটি ম্যাচে তিনি খেলোয়াড়দের উৎসাহ জোগাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন। মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির সাথে তার প্রেমের গুঞ্জন থাকায় এই বিশেষ সংযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনাও রয়েছে।

মরক্কোর হার মানা পরাজয়ে মর্মাহত হলেও দলের ঐতিহাসিক অর্জন ও খেলোয়াড়দের পরিশ্রমের জন্য তিনি গর্বিত, যা তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে ফুটে উঠেছে।

বিষয় : নজরবিডি সংবাদ নোরা ফাতেহি, মরক্কো, ফুটবল বিশ্বকাপ ২০২৬, ফ্রান্স, আশরাফ হাকিমি, Nora Fatehi, Morocco, FIFA World Cup 2026, France, Achraf Hakimi

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে মরক্কোর বিদায়ে আবেগপ্রবণ নোরা ফাতেহি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে মরক্কোর বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। নিজের দেশের এমন বিদায়ে গভীরভাবে আবেগপ্রবণ ও মর্মাহত হয়েছেন মরক্কো বংশোদ্ভূত তারকা নোরা ফাতেহি। ম্যাচ শেষে স্টেডিয়ামে বসে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

ভিডিও বার্তায় নোরা বলেন, "আজ আমার জন্য বিশ্বকাপের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এটি অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। মরক্কো হেরে যাওয়ায় আমি ভীষণ মর্মাহত, তবে ফ্রান্স অবশ্যই একটি শক্তিশালী দল। কোয়ার্টার ফাইনালে পৌঁছে এত চমৎকার খেলার জন্য আমি মরক্কো দলের প্রতি অত্যন্ত গর্বিত। যারা আমার মতোই মন থেকে দলের জন্য সমর্থন জুগিয়েছেন, তাদের সবাইকে নিয়ে আমি গর্ববোধ করছি।"

মরক্কোর ফুটবলের প্রতি নোরার টান দীর্ঘদিনের। ২০২২ সালের বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ সালের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে নিয়মিত দেখা গেছে এই নৃত্যশিল্পীকে। মরক্কোর প্রতিটি ম্যাচে তিনি খেলোয়াড়দের উৎসাহ জোগাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন। মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির সাথে তার প্রেমের গুঞ্জন থাকায় এই বিশেষ সংযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনাও রয়েছে।

মরক্কোর হার মানা পরাজয়ে মর্মাহত হলেও দলের ঐতিহাসিক অর্জন ও খেলোয়াড়দের পরিশ্রমের জন্য তিনি গর্বিত, যা তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে ফুটে উঠেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত