নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ পেল শোবিজ অঙ্গন। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে সামানজার সাঈদকে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয়।
আগামী সেপ্টেম্বর মাসে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। চূড়ান্ত পর্বে সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে ছিলেন আয়শা রহমান ও যুক্তা ভৌমিক। প্রশ্নোত্তর পর্বসহ বিভিন্ন ধাপ পার করে বিচারকদের রায়ে বিজয়ী নির্বাচিত হন সামানজার সাঈদ।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’-এর কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম।
অনুষ্ঠানে ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ বলেন, “তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। অনেক মেধাবী প্রতিযোগীদের মধ্যে থেকে সামানজার সাঈদকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়েছে।”
আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু হবে। এরপর নানা ধাপ পেরিয়ে ৫ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বিশ্বের সেরা সুন্দরী।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন