নজর বিডি

অবশেষে সেন্সর ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়াগণ’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থালাপতি বিজয় ঘোষণা দিয়েছিলেন ‘জন নয়াগণ’ দিয়েই তিনি অভিনয় ক্যারিয়ারের ইতি টানবেন। দীর্ঘ অনিশ্চয়তা ও আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। 

তবে সেন্সর বোর্ড ছবিটিকে ‘এ’ (Adults Only) রেটিং প্রদান করায়, এটি কেবল প্রাপ্তবয়স্ক দর্শকরাই প্রেক্ষাগৃহে দেখতে পারবেন।

শনিবার (১১ জুলাই) খোদ বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যে ছবিটি আগামী ২৪ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং ভারতসহ অন্যান্য দেশেও একই দিনে মুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। যদিও নির্মাতা প্রতিষ্ঠান থেকে চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। চলতি বছরের পোঙ্গাল উৎসবে মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা পিছিয়ে গিয়েছিল।

এইচ বিনোদের পরিচালনায় ‘জন নয়াগণ’ ছবির গল্প আবর্তিত হয়েছে থালাপতি ভেট্রি কন্দন নামের একজন সাবেক সরকারি কর্মকর্তা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে। ভিজি নামের এক কিশোরীকে দত্তক নিয়ে তাকে সাহসী নারী ও সেনাবাহিনীতে যোগ দেওয়ার উপযুক্ত হিসেবে গড়ে তোলা এবং ভারতের জাতীয় নিরাপত্তার এক বড় সংকট মোকাবিলাই ছবির মূল উপজীব্য। ব্যক্তিগত প্রতিশোধের পাশাপাশি সত্য উদ্ঘাটনের এই লড়াইয়ে মূল চরিত্রে অভিনয় করেছেন বিজয়।

বিজয় ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও সুনীল। এছাড়া নির্মাতা অ্যাটলি, নেলসন দিলীপকুমার ও লোকেশ কানাগারাজের বিশেষ উপস্থিতি ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

এখন দেখার বিষয়, মুক্তির শেষ সময়ে কোনো নতুন প্রতিবন্ধকতা তৈরি হয় কি না এবং দীর্ঘ প্রতীক্ষিত এই ছবি বক্স অফিসে বিজয়ের ক্যারিয়ারের শেষ হিসেবে কতটা সাড়া ফেলতে পারে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে সেন্সর ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়াগণ’

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থালাপতি বিজয় ঘোষণা দিয়েছিলেন ‘জন নয়াগণ’ দিয়েই তিনি অভিনয় ক্যারিয়ারের ইতি টানবেন। দীর্ঘ অনিশ্চয়তা ও আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। 

তবে সেন্সর বোর্ড ছবিটিকে ‘এ’ (Adults Only) রেটিং প্রদান করায়, এটি কেবল প্রাপ্তবয়স্ক দর্শকরাই প্রেক্ষাগৃহে দেখতে পারবেন।

শনিবার (১১ জুলাই) খোদ বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যে ছবিটি আগামী ২৪ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং ভারতসহ অন্যান্য দেশেও একই দিনে মুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। যদিও নির্মাতা প্রতিষ্ঠান থেকে চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। চলতি বছরের পোঙ্গাল উৎসবে মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা পিছিয়ে গিয়েছিল।

এইচ বিনোদের পরিচালনায় ‘জন নয়াগণ’ ছবির গল্প আবর্তিত হয়েছে থালাপতি ভেট্রি কন্দন নামের একজন সাবেক সরকারি কর্মকর্তা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে। ভিজি নামের এক কিশোরীকে দত্তক নিয়ে তাকে সাহসী নারী ও সেনাবাহিনীতে যোগ দেওয়ার উপযুক্ত হিসেবে গড়ে তোলা এবং ভারতের জাতীয় নিরাপত্তার এক বড় সংকট মোকাবিলাই ছবির মূল উপজীব্য। ব্যক্তিগত প্রতিশোধের পাশাপাশি সত্য উদ্ঘাটনের এই লড়াইয়ে মূল চরিত্রে অভিনয় করেছেন বিজয়।

বিজয় ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও সুনীল। এছাড়া নির্মাতা অ্যাটলি, নেলসন দিলীপকুমার ও লোকেশ কানাগারাজের বিশেষ উপস্থিতি ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

এখন দেখার বিষয়, মুক্তির শেষ সময়ে কোনো নতুন প্রতিবন্ধকতা তৈরি হয় কি না এবং দীর্ঘ প্রতীক্ষিত এই ছবি বক্স অফিসে বিজয়ের ক্যারিয়ারের শেষ হিসেবে কতটা সাড়া ফেলতে পারে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত