লাইভ কনসার্টের মঞ্চে ভক্তদের স্তব্ধ করে দিয়ে নিজের বাগদানের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়িকা জেসমিন স্যান্ডলাস। ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারত’ গান গেয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই তারকা শনিবার রাতে দিল্লিতে তার কনসার্ট চলাকালীন এই চমকপ্রদ খবরটি শেয়ার করেন। একই সঙ্গে মঞ্চে ডেকে সবার সামনে পরিচয় করিয়ে দেন তার হবু স্বামী শেখর চৌধুরীর সঙ্গেও।
শনিবার (১১ জুলাই) নতুন দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে জেসমিনের বহুল আলোচিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। কনসার্টে পারফর্ম করার এক ফাঁকে জেসমিন হঠাৎ দর্শকদের নিজের হাতের বাগদানের আংটি দেখান। এরপর মঞ্চে ডেকে নেন শেখরকে। আবেগপ্রবণ কণ্ঠে গায়িকা বলেন, "এই মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। সে-ই হলো আমার মনের মানুষ!"
প্রিয় গায়িকার কাছ থেকে এমন আচমকা ও আনন্দদায়ক ঘোষণা পেয়ে উপস্থিত হাজারো দর্শক-শ্রোতা উল্লাসে ফেটে পড়েন। ঘোষণার পরপরই জেসমিন তার বাগদত্তাকে জড়িয়ে ধরেন এবং শেখরও তাকে কোলে তুলে নেন। দুজনের এই রোমান্টিক মুহূর্তটি কনসার্টের আমেজে এক ভিন্ন মাত্রা যোগ করে।
সালমান খানের ‘কিক’ সিনেমায় ‘ইয়ার না মিলে’ গান দিয়ে প্রথম বড় পরিসরে পরিচিতি পেয়েছিলেন জেসমিন। এরপর বেশ কিছু একক গান উপহার দিলেও, সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারত’ এবং ‘যাইয়ে সজনা’ গান দুটি তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। দিল্লির পর আগামীতে মুম্বাই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে এই ট্যুরের পরবর্তী কনসার্টগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন