নজর বিডি
আপডেট : রোববার, ১২ জুলাই ২০২৬

কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি ও নদীভাঙন বিষয়ে নড়াইলের কালিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১২ জুলাই) বিকালে কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। 

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. পার্থ প্রতিম বিশ্বাস, পল্লী বিদ্যুৎ কালিয়া ডিজিএম আবু সুফিয়ান, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, কালিয়া পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মো. নওশের আলী, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার, পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, “দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রæত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি ও নদীভাঙন বিষয়ে নড়াইলের কালিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১২ জুলাই) বিকালে কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। 

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. পার্থ প্রতিম বিশ্বাস, পল্লী বিদ্যুৎ কালিয়া ডিজিএম আবু সুফিয়ান, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, কালিয়া পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মো. নওশের আলী, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার, পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, “দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রæত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত