বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল— “তরুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। গোহালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) মাহমুদা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
আলোচনা সভায় বক্তব্য দেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান, বাটিকামারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসানুজ্জামান, মুকসুদপুর সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা মুক্তা বেগম এবং গোবিন্দপুর ৩/ক ইউনিটের লিলিয়া বেগম।এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার করা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের স্বাস্থ্য ও উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকর পরিবার পরিকল্পনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন— শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হাসানুজ্জামান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) মুক্তা বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) সালাউদ্দিন মালিক এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (FWA) লিলিয়া বেগম।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন