নজর বিডি

জন্মদিনের ভালোবাসায় আপ্লুত পূর্ণিমা,

জন্মদিনের ভালোবাসায় আপ্লুত পূর্ণিমা,

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন ছিল গতকাল (১১ জুলাই)। বিশেষ এই দিনে ভক্ত, সহকর্মী ও শোবিজের নানাজনের কাছ থেকে পাওয়া অফুরান শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এই ভালোবাসায় আপ্লুত হয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় পূর্ণিমা লেখেন, “জন্মদিনে আপনাদের এতো এতো ভালোবাসা, দোয়া আর আন্তরিক শুভেচ্ছায় আমি সত্যিই অভিভূত। প্রতিটি শুভেচ্ছা, প্রতিটি দোয়া আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রাপ্তি। আজ আমি যে ‘পূর্ণিমা’, তার পেছনে আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসের অনেক বড় অবদান রয়েছে।”

ব্যস্ততার কারণে সবার শুভেচ্ছার জবাব দিতে না পারায় নম্রচিত্তে ক্ষমাও চেয়েছেন ‘মনের মাঝে তুমি’ খ্যাত এই অভিনেত্রী। তিনি আরও লিখেছেন, ‘আমি সবসময় চেষ্টা করি সবার শুভেচ্ছার উত্তর দিতে। কোনো কারণে যদি কারও বার্তার উত্তর দিতে না পারি, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আজীবন আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকার তাওফিক দান করেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, অফুরন্ত ভালোবাসা ও দোয়া।’

চিত্রনায়িকা পূর্ণিমা বেশ কয়েক বছর ধরেই অভিনয়ে কিছুটা অনিয়মিত। মাঝে দু-একটি সিনেমার কাজ করলেও সেগুলো এখনো আলোর মুখ দেখেনি। ওটিটি প্ল্যাটফর্মেও তাকে দেখা গেছে কিছু কাজে। তবে পছন্দসই গল্প ও জুতসই চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন এই গুণী অভিনেত্রী।

বিষয় : নজরবিডি সংবাদ পূর্ণিমা, দিলারা হানিফ পূর্ণিমা, পূর্ণিমার জন্মদিন, ঢালিউড, ঢাকাই সিনেমা, মনের মাঝে তুমি, বিনোদন সংবাদ, চিত্রনায়িকা পূর্ণিমা, ওটিটি, ফেসবুক বার্তা, সেলিব্রিটি জন্মদিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জন্মদিনের ভালোবাসায় আপ্লুত পূর্ণিমা,

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন ছিল গতকাল (১১ জুলাই)। বিশেষ এই দিনে ভক্ত, সহকর্মী ও শোবিজের নানাজনের কাছ থেকে পাওয়া অফুরান শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এই ভালোবাসায় আপ্লুত হয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় পূর্ণিমা লেখেন, “জন্মদিনে আপনাদের এতো এতো ভালোবাসা, দোয়া আর আন্তরিক শুভেচ্ছায় আমি সত্যিই অভিভূত। প্রতিটি শুভেচ্ছা, প্রতিটি দোয়া আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রাপ্তি। আজ আমি যে ‘পূর্ণিমা’, তার পেছনে আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসের অনেক বড় অবদান রয়েছে।”

ব্যস্ততার কারণে সবার শুভেচ্ছার জবাব দিতে না পারায় নম্রচিত্তে ক্ষমাও চেয়েছেন ‘মনের মাঝে তুমি’ খ্যাত এই অভিনেত্রী। তিনি আরও লিখেছেন, ‘আমি সবসময় চেষ্টা করি সবার শুভেচ্ছার উত্তর দিতে। কোনো কারণে যদি কারও বার্তার উত্তর দিতে না পারি, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আজীবন আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকার তাওফিক দান করেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, অফুরন্ত ভালোবাসা ও দোয়া।’

চিত্রনায়িকা পূর্ণিমা বেশ কয়েক বছর ধরেই অভিনয়ে কিছুটা অনিয়মিত। মাঝে দু-একটি সিনেমার কাজ করলেও সেগুলো এখনো আলোর মুখ দেখেনি। ওটিটি প্ল্যাটফর্মেও তাকে দেখা গেছে কিছু কাজে। তবে পছন্দসই গল্প ও জুতসই চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন এই গুণী অভিনেত্রী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত