নজর বিডি

বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়ালেন পড়শী

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সাবরিনা পড়শী। চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বন্যার ভয়াবহ চিত্র দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

নিজের ফেসবুক ওয়ালে পড়শী লেখেন, “দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে—ভাবলেই কষ্ট লাগে।”

এই সংকটে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।”

সবশেষে বন্যাকবলিত এলাকার মানুষদের নিরাপদে থাকার পরামর্শ দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে পড়শী লেখেন, “আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন।”

প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলা প্লাবিত হওয়ায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং প্রাণহানির সংখ্যাও বাড়ছে। শোবিজ অঙ্গনের তারকারা ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার জন্য নিয়মিত আহ্বান জানিয়ে যাচ্ছেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়ালেন পড়শী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সাবরিনা পড়শী। চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বন্যার ভয়াবহ চিত্র দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

নিজের ফেসবুক ওয়ালে পড়শী লেখেন, “দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে—ভাবলেই কষ্ট লাগে।”

এই সংকটে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।”

সবশেষে বন্যাকবলিত এলাকার মানুষদের নিরাপদে থাকার পরামর্শ দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে পড়শী লেখেন, “আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন।”

প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলা প্লাবিত হওয়ায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং প্রাণহানির সংখ্যাও বাড়ছে। শোবিজ অঙ্গনের তারকারা ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার জন্য নিয়মিত আহ্বান জানিয়ে যাচ্ছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত