নজর বিডি

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ। অভিযুক্ত অর্ঘ্য পেশায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, অর্ঘ্য মুখার্জি পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিজের ব্যক্তিগত সহকারীর এমন কর্মকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী বলেন, "আমি ভাবতেও পারছি না, এমন কিছু হতে পারে। আমি একজন নারী হিসেবে চাইছি, ও (অর্ঘ্য) যদি সত্যিই এই কাজ করে থাকে, তাহলে যেন ওর কঠিন শাস্তি হয়। আইনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।"

শ্রাবন্তী আরও জানান, অর্ঘ্যকে তিনি ব্যক্তিগতভাবে সরাসরি নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে তিনি সহকারী হিসেবে তাকে পেয়েছিলেন। পুরো ঘটনার বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না বলেও দাবি করেছেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ। অভিযুক্ত অর্ঘ্য পেশায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, অর্ঘ্য মুখার্জি পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিজের ব্যক্তিগত সহকারীর এমন কর্মকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী বলেন, "আমি ভাবতেও পারছি না, এমন কিছু হতে পারে। আমি একজন নারী হিসেবে চাইছি, ও (অর্ঘ্য) যদি সত্যিই এই কাজ করে থাকে, তাহলে যেন ওর কঠিন শাস্তি হয়। আইনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।"

শ্রাবন্তী আরও জানান, অর্ঘ্যকে তিনি ব্যক্তিগতভাবে সরাসরি নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে তিনি সহকারী হিসেবে তাকে পেয়েছিলেন। পুরো ঘটনার বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না বলেও দাবি করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত