নজর বিডি

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন টম ক্রুজসহ একঝাঁক তারকা

পর্দা নামছে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। আগামী ২০ জুলাই নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। তবে মাঠের মূল লড়াই শুরুর আগেই বিশ্বমঞ্চ কাঁপাতে এক ছাদের নিচে হাজির হচ্ছেন হলিউড মেগাস্টার থেকে শুরু করে বিশ্বসংগীতের মহারথীরা।

তিন আয়োজক দেশ এবং ১৬টি স্বাগতিক শহরের ৪৮টি দলের অবিস্মরণীয় যাত্রাকে উদযাপনে জমকালো এক সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে ফিফা। এবারের সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। বিনোদন দুনিয়ার এই ‘মিশন ইম্পসিবল’ তারকাকে বিশেষ ভূমিকায় দেখা যাবে ফাইনালের মঞ্চে।

পাশাপাশি সুরের মূর্ছনায় স্টেডিয়াম মাতাবেন বিশ্বখ্যাত ইতালীয় গায়িকা লরা পাউসিনি, গ্ল্যামারাস পপ তারকা নিকোল শেরজিঙ্গার এবং ব্রিটিশ পপ আইকন রবি উইলিয়ামস। তবে তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার ‘আইশোস্পিড’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিফার অফিশিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ আয়োজন প্রসঙ্গে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেন, ‘কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেটেস্ট স্টেজে যেভাবে বিশ্বকে স্বাগত জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের সেই চেতনাকেই প্রতিধ্বনিত করবে এই সমাপনী অনুষ্ঠান। 

সংগীত, সংস্কৃতি এবং ফুটবলের মেলবন্ধনে এটি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বৃত্তকে পূর্ণতা দেবে। আর এর পরপরই শুরু হবে মাঠের সেই কাঙ্ক্ষিত মহারণ, যা আমাদের এই যুগান্তকারী টুর্নামেন্টের নতুন বিশ্বচ্যাম্পিয়ন এনে দেবে।’

বিষয় : নজরবিডি সংবাদ ফিফা বিশ্বকাপ ২০২৬, ফাইনাল ম্যাচ, সমাপনী অনুষ্ঠান, টম ক্রুজ, আইশোস্পিড, ফুটবল বিশ্বকাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন টম ক্রুজসহ একঝাঁক তারকা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

পর্দা নামছে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। আগামী ২০ জুলাই নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। তবে মাঠের মূল লড়াই শুরুর আগেই বিশ্বমঞ্চ কাঁপাতে এক ছাদের নিচে হাজির হচ্ছেন হলিউড মেগাস্টার থেকে শুরু করে বিশ্বসংগীতের মহারথীরা।

তিন আয়োজক দেশ এবং ১৬টি স্বাগতিক শহরের ৪৮টি দলের অবিস্মরণীয় যাত্রাকে উদযাপনে জমকালো এক সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে ফিফা। এবারের সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। বিনোদন দুনিয়ার এই ‘মিশন ইম্পসিবল’ তারকাকে বিশেষ ভূমিকায় দেখা যাবে ফাইনালের মঞ্চে।

পাশাপাশি সুরের মূর্ছনায় স্টেডিয়াম মাতাবেন বিশ্বখ্যাত ইতালীয় গায়িকা লরা পাউসিনি, গ্ল্যামারাস পপ তারকা নিকোল শেরজিঙ্গার এবং ব্রিটিশ পপ আইকন রবি উইলিয়ামস। তবে তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার ‘আইশোস্পিড’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিফার অফিশিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ আয়োজন প্রসঙ্গে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেন, ‘কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেটেস্ট স্টেজে যেভাবে বিশ্বকে স্বাগত জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের সেই চেতনাকেই প্রতিধ্বনিত করবে এই সমাপনী অনুষ্ঠান। 

সংগীত, সংস্কৃতি এবং ফুটবলের মেলবন্ধনে এটি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বৃত্তকে পূর্ণতা দেবে। আর এর পরপরই শুরু হবে মাঠের সেই কাঙ্ক্ষিত মহারণ, যা আমাদের এই যুগান্তকারী টুর্নামেন্টের নতুন বিশ্বচ্যাম্পিয়ন এনে দেবে।’

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত