নজর বিডি

আমি প্রতারণা করিনি: প্রভা

আমি প্রতারণা করিনি: প্রভা

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন ও ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে একটি পডকাস্টে নিজের অতীত জীবনের ব্যক্তিগত সম্পর্ক ও বিচ্ছেদের ঘটনা নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। 

তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি কারও সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি।

পডকাস্টে প্রভা বলেন, "আমাকে অনেকেই বিশ্বাস ভঙ্গের কথা বলেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে, আমি বিশ্বাস ভঙ্গ করিনি। ঘটনার অন্তরালে অনেক ঘটনা থাকে, যা মানুষ জানে না।"

এনগেজমেন্ট ও বিচ্ছেদের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, "এনগেজমেন্ট হয়ে যাওয়া একটি সম্পর্ক ভেঙে ফেলা সহজ ছিল না। আমি সেই সময় অনেক ভয় পেয়েছিলাম এবং সব দিক থেকেই চেষ্টা করেছিলাম যেন সেই সম্পর্কটি বিয়ে পর্যন্ত না গড়ায়। আমার পরিবারও সেই সম্পর্কের বিপক্ষে ছিল।"

সম্পর্ক ভাঙার বিষয়ে প্রভা জানান, এটি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। তার কথায়, "আমাদের মধ্যে অনেকদিন গ্যাপ ছিল এবং সেই সময় আমার সঙ্গে যা যা হয়েছে, আমি আমার লয়ালটির জায়গা থেকে তা পরিষ্কারভাবেই জানিয়েছিলাম। 

এটা এমন কোনো ঘটনা ছিল না যে, আমি হুট করে একদিন ফোন করে বা পত্রিকা পড়ে সবাইকে জানিয়েছি যে আমি বিয়ে করেছি।"

সমালোচকদের উদ্দেশে প্রভা আরও বলেন, "আমার এখন আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যারা আমাকে ভালোবাসেন, তারা আমার জায়গা থেকে পরিস্থিতি অনুভব করতে পারেন। 

তারা জানেন আমি কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আমি শুধু এটুকু বলতে চাই, আমি কোনো প্রতারণা করিনি।"

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আমি প্রতারণা করিনি: প্রভা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন ও ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে একটি পডকাস্টে নিজের অতীত জীবনের ব্যক্তিগত সম্পর্ক ও বিচ্ছেদের ঘটনা নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। 

তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি কারও সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি।

পডকাস্টে প্রভা বলেন, "আমাকে অনেকেই বিশ্বাস ভঙ্গের কথা বলেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে, আমি বিশ্বাস ভঙ্গ করিনি। ঘটনার অন্তরালে অনেক ঘটনা থাকে, যা মানুষ জানে না।"

এনগেজমেন্ট ও বিচ্ছেদের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, "এনগেজমেন্ট হয়ে যাওয়া একটি সম্পর্ক ভেঙে ফেলা সহজ ছিল না। আমি সেই সময় অনেক ভয় পেয়েছিলাম এবং সব দিক থেকেই চেষ্টা করেছিলাম যেন সেই সম্পর্কটি বিয়ে পর্যন্ত না গড়ায়। আমার পরিবারও সেই সম্পর্কের বিপক্ষে ছিল।"

সম্পর্ক ভাঙার বিষয়ে প্রভা জানান, এটি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। তার কথায়, "আমাদের মধ্যে অনেকদিন গ্যাপ ছিল এবং সেই সময় আমার সঙ্গে যা যা হয়েছে, আমি আমার লয়ালটির জায়গা থেকে তা পরিষ্কারভাবেই জানিয়েছিলাম। 

এটা এমন কোনো ঘটনা ছিল না যে, আমি হুট করে একদিন ফোন করে বা পত্রিকা পড়ে সবাইকে জানিয়েছি যে আমি বিয়ে করেছি।"

সমালোচকদের উদ্দেশে প্রভা আরও বলেন, "আমার এখন আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যারা আমাকে ভালোবাসেন, তারা আমার জায়গা থেকে পরিস্থিতি অনুভব করতে পারেন। 

তারা জানেন আমি কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আমি শুধু এটুকু বলতে চাই, আমি কোনো প্রতারণা করিনি।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত