সম্প্রতি পরিচালক চৈতি ঘোষালের ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ারে পোশাক নির্বাচনের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
তবে পোশাকের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নিয়মিত এক ধরনের ট্রল চলে—সাক্ষাৎকারে বা কথা বলার সময় বারবার নিজের চুল ঠিক করা।
নেটিজেনদের একাংশ এই স্বভাব নিয়ে প্রায়ই রসিকতা করেন। কেউ কেউ বিদ্রূপ করে অভিনেত্রীকে মাথা ন্যাড়া করার পরামর্শও দিয়েছেন। আবার অনেকের মতে, ক্যামেরার সামনে মনোযোগ আকর্ষণের জন্যই তিনি এমনটা করেন।
এবার এই ট্রল এবং নিজের অভ্যাস নিয়ে নিজেই খোলামেলা কথা বলেছেন ঋতুপর্ণা। অভিনেত্রী জানান, এটি তার অনেক ছোটবেলার একটি বদ অভ্যাস। তিনি বলেন, “আমার খালি মনে হয় যেন চুলটা ঠিকমতো সেট নেই। তাই বারবার চুলে হাত দিয়ে দেখি সব ঠিক আছে কি না।”
ঋতুপর্ণা আরও জানান, সব সময় এমনটা হয় না। তিনি বলেন, “ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন জানি আমি নিজে থেকে সচেতন হয়ে যাই এবং বারবার চুলে হাত দিয়ে ফেলি। তবে একা থাকলে অতটা চুলে হাত দিই না।”
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন